যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এই দাম বাড়ার হার ৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। খবর রয়টার্সের...