পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খানের দল সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)-র মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ...