Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:০০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৭:০৪, ২২ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:০০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৭:০৪, ২২ অক্টোবর ২০২৩
আরও খবর
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ি শহরে অগ্নিকাণ্ডে বাড়িমালিকসহ দগ্ধ ৩
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই ৪ শতাধিক ঘর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড 
রাজধানীর জিগাতলায় বাড়িতে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে ম্লান জেলে পরিবারের পূজার আনন্দ

সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:০০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৭:০৪, ২২ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:০০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৭:০৪, ২২ অক্টোবর ২০২৩
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার সংলগ্ন পবনবেগ মালোপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘর। ছবি : এনটিভি

মা আর মেয়ে মিলে বাজারে গিয়েছিলেন স্ট্রোক করে অসুস্থ গৃহকর্তার জন্য ওষুধ কিনতে। বাড়ি ফিরে দেখেন তাঁদের সব শেষ। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়িসহ ঘরে থাকা সব মালামাল। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার সংলগ্ন পবনবেগ মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

সুজিত মালো (৬০) দরিদ্র এক জেলে। পাঁচ মাস আগে স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর সেখানে দ্বিতীয় দফায় স্ট্রোক করেন তিনি।এখন বাড়িতে বসে কোনমতে চিকিৎসা চালাচ্ছেন। বসতভিটায় বসবাসের একটি মাত্র জরাজীর্ণ টিনের চৌচালা ঘর ছিল তাঁর। আজ সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে পুড়ে যায় সেটি। বছরের বড় আয়োজন দুর্গাপূজার উৎসবে বসবাসের একমাত্র ঘরটি হারিয়ে দিশেহারা তিনি।

সুজিত মালোর উমা (২৭) ও সঞ্চিতা (২০) নামে দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে সঞ্জিবন (২৫) ঢাকায় একটি মাছের আড়তে কাজ করেন। পূজা উপলক্ষে বাজার-সদাই করে আজ  সন্ধ্যায় তাঁর বাড়ি ফেরার কথা।

সুজিত মালো জানান, বড় মেয়ে উমাকে (২৭) নিয়ে তাঁর স্ত্রী সুমিতা (৪৫) সকালে আলফাডাঙ্গা বাজারে যান ওষুধ কিনতে। তিনি ঘরের বারান্দায় বসেছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঘরে পোড়া গন্ধ পেয়ে তাকিয়ে দেখেন বিদ্যুতের মিটার ও সুইচ বোর্ড থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যেই তাতে আগুন লেগে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিমেষেই সব মালামালসহ পুরো ঘর ভস্মীভূত হয়।

সুজিত মালো কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ‘ঘরে একটা সংসারে যা থাকার সবই ছিল। তয় আগুন লাগার পর একটা পুরান লুঙ্গি ছাড়া আমার আর কিছুই নাই। কোনো মালামালই বের করতে পারিনি।’

খবর পেয়ে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একটি দলের পাশাপাশি  আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 

বোয়ালমারীর ফায়ার ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেক বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকার মতো হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান সাইফুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং সহায়তার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ড শারদীয় দুর্গাপূজা
১১ নভেম্বর ২০২৫
আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
০৫ নভেম্বর ২০২৫
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
০৫ নভেম্বর ২০২৫
মহালছড়ি বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ২৩ প্রতিষ্ঠান
২০ অক্টোবর ২০২৫
মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
১৯ অক্টোবর ২০২৫
গুরুত্বপূর্ণ স্যাম্পলসহ আমদানি সেকশন সম্পূর্ণ পুড়ে গেছে : বিজিএমইএ
১৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
১৬ অক্টোবর ২০২৫
শ্রীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু
১৫ অক্টোবর ২০২৫
১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাস ও আগুনে পুড়ে : ঢামেক পরিচালক
১৪ অক্টোবর ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ড, স্বজনদের আহাজারি
১৪ অক্টোবর ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ড : ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x