Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৯:০০, ২৪ মার্চ ২০২৫
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৯:০০, ২৪ মার্চ ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৪ মার্চ ২০২৫
আরও খবর
জামায়াত ‘ইসলামী দল’ নয় : রেজাউল করিম
দেশের স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইসি সানাউল্লাহ
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
জমি-বাড়ি-গাড়ি-চাকরি নেই মিতুর, সম্পদে স্বামীর চেয়ে এগিয়ে
ওসমান হাদির ভূমিকা জাতি আজীবন স্মরণ রাখবে : নৌ উপদেষ্টা 

বিধবা রাজিয়া বেগমের মানবেতর জীবন!

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৯:০০, ২৪ মার্চ ২০২৫
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৯:০০, ২৪ মার্চ ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৪ মার্চ ২০২৫
নিজের ভাঙা কুটিরের সামনে অসহায় বৃদ্ধ রাজিয়ে বেগম। ছবি : এনটিভি অনলাইন

জীবনযুদ্ধে একা লড়াই করছেন এক বৃদ্ধ বিধবা নারী। বসবাস করছেন এক জরাজীর্ণ ভাঙা ঘরে। যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মাথার ওপর জরাজীর্ণ টিনের ছাউনি, দেওয়ালে ভাঙা কাঠ ও বাঁশের অবলম্বন—এ যেন দারিদ্র্যের এক করুণ চিত্র। বলছি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামের ষাটোর্ধ্ব রাজিয়া বেগমের কথা।

দূর থেকে দেখে মনে হয় এটা একটি পরিত্যক্ত ভাঙা ঝুপড়ি ঘর। এখানে কোনো মানুষের বসবাস নেই। তবে অবিশ্বাস্য হলেও সত্য কয়েকটি বাঁশের সঙ্গে টুকরো টুকরো পলিথিনের কাগজ দিয়ে ঘেরা এই ভাঙা ঝুপড়ি ঘরে রাজিয়া বেগম স্বামী-সন্তানহীন এক অসহায় জীবন যাপন করছেন। এই অসহায় নারীর জীবন কাটছে অভাব আর কষ্টে। প্রায় এক যুগ আগে স্বামী মারা যায়। নেই কোনো সন্তান। একাই কাটছে দিন।

সরেজমিনে দেখা গেছে, সভ্যতার এ যুগে এমন ঘরে মানুষের থাকাটা বিরল। বলতে গেলে একদম জীর্ণ-শীর্ণ অবস্থায় কয়েকটি বাঁশের সঙ্গে টুকরো টুকরো পলিথিন দিয়ে ঘেরা মরিচাধরা টিনের বেড়া আঁকড়ে থাকছেন তিনি।

রাজিয়া বেগম বলেন, ‘প্রতিবেশীরা কেউ খাবার দেয়, কেউ সামান্য টাকা-পয়সা দেয়, আবার বৃষ্টির সময় আশ্রয় দেয়। এইভাবেই টিকে আছি। স্থানীয়দের সহযোগিতাই একমাত্র ভরসা। মানুষের সাহায্যে দুমুঠো ভাত খেতে পারেন, যদি কেউ সাহায্যে না করে তাহলে না খেয়েই থাকতে হয়। একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যায়। একটি বাড়ি পেলে অন্তত মাথা গোঁজার ঠাঁই হতো।’

স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরেই অসহায়। সহায়তার অভাবে তার জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা মারুফ বিল্লাহ বলেন, রাজিয়া বেগম পলিথিনে মোড়ানো ঘরেই মানবেতর জীবন যাপন করছে। বর্ষা কিংবা শীতের মৌসুমে ঘরটিতে বসবাস করার অনুপযোগী হয়ে পড়ে।

রাজিয়া বেগমের প্রতিবেশী মো. আনোয়ার হোসেন বলেন, এই ভাঙা ঘরে কোনোরকম থাকে। বৃষ্টি নামলে পানিতে সব কিছু ভিজে যায়। আমরা এলাকার মানুষ যে যতটুকু পারি তাকে সাহায্য করি। সেটা খেয়ে তার জীবন চলে।  

সামাজিক সংগঠন পুটিয়াখালী ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শাহাদাত বলেন, রাজিয়া বেগম এক নিঃসঙ্গ ও অসহায় নারী। নুন আনতে পান্তা ফুরোয়—ঠিকমতো তিন বেলাও খেতে পারেন না তিনি।

স্থানীয় ইউপি সদস্য ও গালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, রাজিয়া বেগম বিধবা ভাতার জন্য কখনও আসেননি। ভিজিএফ চাল দেওয়ার মতো তার বয়স নেই। তবে তাকে সরকারি ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাল দেওয়া হয়েছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে রাজিয়া বেগমকে তার বসতঘর মেরামতের জন্য টিন দেওয়া হবে। ইতোমধ্যে তাকে ঈদ উপলক্ষে সরকারি ভিজিএফ ১০ কেজি চাল দেওয়া হয়েছে।

ঝালকাঠি বিধবা
২৫ ডিসেম্বর ২০২৫
৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে ১১২ ডুব, প্রাণ গেল বাবুলের
১২ ডিসেম্বর ২০২৫
হাদিকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ
১০ ডিসেম্বর ২০২৫
প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েই যেভাবে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা
০৭ ডিসেম্বর ২০২৫
বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষক নিহত 
৩০ নভেম্বর ২০২৫
বিধবা রানি বেগম পেলেন ইউএনওর অর্থ সহায়তা
২২ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো ভেলাবাইচ 
২১ অক্টোবর ২০২৫
মৎস্য অফিসের যোগসাজশে ঝালকাঠিতে চলছে মা ইলিশ শিকার
১৩ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে চলছে দুদকের ১৮৬তম গণশুনানি
১০ অক্টোবর ২০২৫
নলছিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলভ্যান উপহার
১০ অক্টোবর ২০২৫
‘বিএনপি সরকার গঠন করলে সারাদেশে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র করা হবে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
  2. সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না : তারেক রহমান
  3. নির্বাচনি দায়িত্বে মাঠে নামছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
  4. কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মাকসুদ
  5. আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির
  6. ‘জনগণের কাছে গ্রহণযোগ্য যে কারো রাজনীতি করার অধিকার আছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x