Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:৫০, ০৪ মে ২০২৫
আপডেট: ১৯:৫২, ০৪ মে ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:৫০, ০৪ মে ২০২৫
আপডেট: ১৯:৫২, ০৪ মে ২০২৫
আরও খবর
রাজশাহী বিভাগে মোতায়েন করা হবে ৪ হাজার বিজিবি সদস্য 
তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজশাহীতে তারেক রহমান
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক
গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : বদিউল আলম 
কর্তৃত্ববাদী শাসন ঠেকাতে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে : তথ্য সচিব

২৫ বছর শিকলে বাঁধা জীবন, বিল্লালের নীরব আর্তনাদ শুনবে কে!

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:৫০, ০৪ মে ২০২৫
আপডেট: ১৯:৫২, ০৪ মে ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:৫০, ০৪ মে ২০২৫
আপডেট: ১৯:৫২, ০৪ মে ২০২৫
বাড়ির সামনের ছোট্ট খুপরি ঘরে শিকলে বাঁধা বিল্লাল হোসেন। ছবি : এনটিভি

একটি দীর্ঘশ্বাস, যা শিকলের ঝনঝনানিতে মেশে। একটি নীরব আর্তনাদ, যা চার দেয়ালের বন্দিত্বে প্রতিধ্বনিত হয়। বিল্লাল হোসেন, ৩৫ বছর বয়সী এক যুবক, যার জীবনের ২৫টি বছর কেটেছে শিকলের কঠিন বন্ধনে। শৈশবের স্বাভাবিক হাসি-কান্না, স্বপ্ন দেখা চোখ আজ বন্দিত্বের নির্মম প্রতীকে পরিণত।

রাজশাহী নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান বিল্লাল। বাবা প্রয়াত হওয়ার পর দুই ভাইয়ের সামান্য রোজগারে কোনোমতে চলতো তাদের সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাস দুয়েক আগে বড় ভাই স্ট্রোক করে দৃষ্টিশক্তি হারালে, সংসারের ভার পড়ে দিনমজুর ছোট ভাইয়ের কাঁধে। এতে বিল্লালের চিকিৎসার ক্ষীণ আশাটুকুও নিভে যায়।

সরেজমিনে দেখা যায়, বিল্লালের বর্তমান ঠিকানা, বাড়ির সামনের একটি ছোট্ট খুপরি ঘর। যেখানে ছাগল বাঁধা থাকে, সেখানেই চেয়ারের সাথে এক পায়ে লোহার শিকলে বন্দি বিল্লাল। বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন হলেও তার চোখে এক নীরব আকুতি। ক্ষুধা পেলে শিকল বাঁধা হাতে নিজের পেট চাপড়ে জানান দেন। শিকলের ছোট্ট গণ্ডিই যেন তার জগৎ, তার হাসি-কান্নার সাক্ষী।

প্রায় নয় বছর বয়স থেকে বিল্লাল শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। পরিবারের অসহায়ত্ব, অর্থাভাব তার উন্নত চিকিৎসার পথে অন্তরায়। একসময়ের দুরন্ত কিশোর, যে চোখের আড়াল হলেই ছুটে যেত দিগ্বিদিক, আজ শিকলের ভারে ন্যুব্জ।

পরিবারের সদস্যরা জানান, বিল্লাল স্বাভাবিক শিশুই ছিল, শুধু কথা বলতে পারত না। হাঁটতে শেখার পর থেকেই তার অস্থিরতা বাড়ে। কবিরাজ থেকে শুরু করে স্থানীয় ডাক্তার—সব চেষ্টাই ব্যর্থ হয়। বাধ্য হয়েই তাকে শিকলে বাঁধতে হয়, দুর্ঘটনা আর হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে।

বিল্লালের মা সাহেরা বেগমের চোখে জল। বলেন, ‘দিন-রাত ছেলেকে বেঁধে রাখি। মা হয়ে এ দৃশ্য সহ্য করা কঠিন। আমরা গরিব মানুষ, সংসার চালাতেই হিমশিম খাই, চিকিৎসা করাব কী করে?’

বিল্লার ভাবী সেলিনা বেগমের কণ্ঠেও একই অসহায়তা। ‘বিয়ে হয়ে আসার পর থেকেই বিল্লালকে বাঁধা দেখি। অভাবের তাড়নায় চিকিৎসা করাতে পারিনি, তাই এই বন্দিদশা।’

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে বিল্লাল শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। খাবার, ওষুধ আর যত্নের অভাবে তার শারীরিক অবস্থাও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। শিকলের ব্যথায় নীরব আর্তনাদ জানান দেয় তার নিষ্পাপ চোখ।

মানবাধিকার সংগঠনগুলো এই অবস্থাকে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে। মানসিক স্বাস্থ্য আইন ২০১৮ অনুযায়ী, মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। মানবাধিকার কর্মীরা স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে দ্রুত বিল্লালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সুশাসন বিশ্লেষক সুব্রত কুমার পাল বলেন, ‘কোনো মানুষকেই এভাবে বেঁধে রাখা চরম নিষ্ঠুরতা ও মানবাধিকারের লঙ্ঘন। মানসিক স্বাস্থ্য আইন অনুযায়ী, রাষ্ট্রের দায়িত্ব বিল্লালের চিকিৎসা ও পুনর্বাসন করা। সমাজসেবা অধিদপ্তর এবং সমাজের বিত্তবানদেরও এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানো উচিত।’

বিল্লালের শিকলমুক্তির জন্য, তার উন্নত চিকিৎসার জন্য সমাজের সংবেদনশীল হৃদয়গুলো কি এগিয়ে আসবে? একটি জীবন, শিকলের অন্ধকারে ধুঁকছে— এই নীরব কান্নার কি কোনো উত্তর মিলবে?

রাজশাহী শিকলে বেঁধে
০৮ ডিসেম্বর ২০২৫
আরএমপির ১২ থানায় নতুন ওসি
০৩ ডিসেম্বর ২০২৫
সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকিদাতা যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি
২৭ নভেম্বর ২০২৫
হারানো ৬০ মোবাইল ফোন ফিরিয়ে দিল পুলিশ
২১ নভেম্বর ২০২৫
বরেন্দ্র অঞ্চলে গম চাষে নতুন দিগন্ত
২৯ অক্টোবর ২০২৫
প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে : মিলন
২১ অক্টোবর ২০২৫
ঢালারচর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত
১৪ অক্টোবর ২০২৫
রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান কুচকাওয়াজ-শপথ অনুষ্ঠিত
১২ অক্টোবর ২০২৫
ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি খালাস
০৫ অক্টোবর ২০২৫
দেড় মণ গাঁজা নিয়ে মা-ছেলেসহ আটক ৩
২০ সেপ্টেম্বর ২০২৫
‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে প্রবেশের চেষ্টা করলে কঠোর আন্দোলন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
  2. সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
  3. নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
  4. নির্বাচনে দুর্নীতি ও পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে : জামায়াত আমির
  5. স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ
  6. ‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x