Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৫:২৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৫
মাজহার বাবু
১৫:২৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৫
আরও খবর
‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে হাজির শাকিব খান
৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
শুটিংয়ের শেষদিন কেঁদেছিলেন সাবিলা, ‘চিত্রা’ হয়ে ফিরছেন ঈদে
চিত্রনাট্য না লিখেই শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান নিয়ামুল মুক্তার
ব্যবসায় ধস, আপাতত সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

দেশী চলচ্চিত্রে নায়িকা সংকট

মাজহার বাবু
১৫:২৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৫
মাজহার বাবু
১৫:২৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৫
অপু বিশ্বাস, ববি হক, বর্ষা, মাহিয়া মাহী এবং পরীমনি।

বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্রে অনেক ধরনের সংকট চলছে এর মধ্যে তীব্র সংকট নায়িকা নিয়ে। এখানে যেহেতু একটি ছবিতে কোটি টাকার ওপরে খরচ হয় আবার সেটি তুলতে হয় সাধারণ মানেুষের কাছ থেকে তাই সব নির্মাতা বা নির্মাণ প্রতিষ্ঠান চায় নির্ভরযোগ্য নায়ক-নায়িকা নিয়ে কাজ করতে, যাদের নাম শুনে দর্শক হলে আসবে। সমস্যা হচ্ছে যাঁদের নাম শুনে দর্শক হলে আসে তাঁদের নিয়েও নির্মাতাদের আছে নানা অভিযোগ। বর্তমানে যাঁদের নামে বা পোস্টারে ছবি দেখে দর্শক হলে আসে তাঁরা হলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহী, ববি হক, বর্ষা এবং নতুন যুক্ত হয়েছেন পরীমনি।

 

এর মধ্যে অপু বিশ্বাস, শাকিব ছাড়া অন্য নায়কদের সাথে কাজ করেন না। যে কারণে চাইলেই অপুকে নিয়ে যেকোনো পরিচালক তাঁকে ছবিতে নিতে পারেন না। কারণ সবাই শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করেন না। গল্পের প্রয়োজনেই অন্য নায়কদের নিয়ে কাজ করতে হয়। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় ছিল যখন আমি শাকিব ছাড়া অভিনয় করতাম না। এর মূল কারণ ছিল পরিচালকরা যখন দেখলেন আমাদের জুটিকে দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন, শাকিব-অপু জুটি নিয়ে ছবি বানালে তাঁদের টাকা উঠে আসে- তখন নির্মাতারা আমাদের নিয়ে বেশি কাজ করেছেন। তবে কিছু দিন আগে আমি ঘোষণা দিয়েছি যে ভালো গল্প ও পরিচালক হলে সব নায়কের সাথে কাজ করতে চাই। এখন ভালো পরিচালক যদি ভালো গল্প নিয়ে না আসে সে ক্ষেত্রে আমি কী করব? আমিও অপেক্ষা করছি ভালো গল্পের জন্য।’

এই প্রজন্মের নায়িকাদের মধ্যে বেশ নাম করেছেন মাহিয়া মাহী। কিন্তু এই নায়িকা জাজ মাল্টি মিডিয়া ছাড়া অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করেন না। যে কারণে জাজের বাইরে যাঁরা ছবি নির্মাণ করেন তাঁরা মাহীকে নিয়ে কাজ করতে চাইলেও পারেন না্। এ বিষয়ে মাহী সব সময়ই বলেন- ‘জাজ আমার মা-বাবা আর আমি মা-বাবার অবাধ্য সন্তান নই। যারা আমাকে মাহিয়া মাহী বানিয়েছে তারাই আমার সব।’

ববি হক এরই মধ্যে দর্শকদের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু নির্মাতাদের অভিযোগ তিনি পরিচালক ইফতেখার চৌধুরী ছাড়া অন্য পরিচালকের ছবিতে কাজ করেন না। এ বিষয়ে ববি বলেন, ‘আমি চলচ্চিত্রে এসেছি তাঁর হাত ধরে। তা ছাড়া তাঁর সাথে আমার বোঝাপড়াটা ভালো, সে কারণে ইফতেখার স্যারের সাথে কাজ করতে ভালো লাগে। তার মানে এই না যে আমি অন্য কারো ছবিতে কাজ করব না। ভালো গল্প, ভালো নির্মাতা পেলে কাজ করার জন্য বসে আছি।’

এরপর চিত্রনায়িকা বর্ষার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চিত্রনায়ক অনন্ত জলিলের সংসার। বর্ষার আলাদা একটি ইমেজ থাকলেও আব্দুল জলিল অনন্তের নিজস্ব প্রতিষ্ঠান মুনসুন ফিল্মের বাইরে কাজ করেন না। এই পর্যন্ত নায়িকা বর্ষার যত ছবি মুক্তি পেয়েছে তার প্রতিটিই অনন্ত জলিলের সঙ্গে। এ বিষয়ে বর্ষার একমাত্র নায়ক অনন্ত বলেন, ‘এটাই আমাদের বিজনেস পলিসি।’ এ কথা থেকেই বোঝা যায় বর্ষা অন্য কারো ছবিতে কাজ করবেন না।

এক বছর ধরে বাংলাদেশি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন পরীমনি। তিনি মোটামুটি অনেক নায়কের সঙ্গেই কাজ করেছেন এবং একাধিক পরিচালকের ছবিতে কাজ করতেও তিনি রাজি, করছেনও। কিন্তু সমস্যা হচ্ছে একটি ছবিতে কাজ করতে হলে সময় লাগে কমপক্ষে ৪৫ দিন। সারা বছর শুটিং করলেও একজনের পক্ষে বছরে নয় কি দশটি ছবির বেশি করা সম্ভব নয়।

তা হলে কীভাবে কাটবে এই নায়িকা সংকট? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘নতুনরা এগিয়ে না এলে এই সংকট কাটবে না। শুধু নায়িকা নয় এখন শিল্পী সংকট চলছে। আমাদের কাছে অভিযোগ আছে, অনেকেই আর্থিক বা অন্যভাবে প্রতারিত হচ্ছেন। আপনারা যারা নতুন, চলচ্চিত্রে কাজ করতে চান তারা যেন সরাসরি শিল্পী সমিতিতে ছবি ও জীবনবৃত্তান্তসহ যোগাযোগ করেন। তাহলে আর কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহযোগিতা করব এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনাদের পথ দেখাবে।’

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একসময় এই নায়িকা সংকট কেটে যাবে। কারণ বর্তমানে অনেক নতুন পরিচালক আসছেন এবং নতুন ধরনের ছবি তৈরি হচ্ছে। আর এসব নতুন কাজ থেকেই নতুন নায়িকা তৈরি হবে বলে অভিমত চলচ্চিত্রের কলাকুশলীদের।

সর্বাধিক পঠিত
  1. গ্র্যামিতে ইতিহাস ব্যাড বানির
  2. ‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে হাজির শাকিব খান
  3. বাবা হলেন মেগাস্টার রাম চরণ
  4. বিয়ের পিঁড়িতে নাঈম-শাবনাজ কন্যা মাহাদিয়া
  5. ৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
  6. গানচিলের দুই দশক: সম্মানিত নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x