Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:৫২, ২১ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:৫২, ২১ জুন ২০২৬
আরও খবর
বাবার আয়ের অর্ধেকই যেত আমার স্কুলের বেতনে : তৌসিফ মাহবুব
মা হচ্ছেন সামান্থা? তুঙ্গে গুঞ্জন
মেসির ছবি এঁকে ভক্তদের চমকে দিলেন চঞ্চল চৌধুরী
পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ
প্রাণনাশের হুমকি, পাঁজরের চোট—তবুও ‘সিকান্দার’র শুটিং থামাননি সালমান

বাবা দিবসে কাকে ‘আব্বু’ ডেকে আবেগাপ্লুত হলেন শবনম ফারিয়া?

বিনোদন ডেস্ক
১৩:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:৫২, ২১ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:৫২, ২১ জুন ২০২৬

হারানোর বেদনা আর নতুন প্রাপ্তির মেলবন্ধনে কাটছে অভিনেত্রী শবনম ফারিয়ার এবারের বাবা দিবস। পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও নিঃস্বার্থ আশ্রয়ের নাম যে 'বাবা', তা প্রতি বছর জুনের তৃতীয় রবিবারে বিশ্বজুড়ে মনে করিয়ে দেয় বাবা দিবস। বিশেষ এই দিনে জীবনের এক চরম শূন্যতা আর একই সাথে এক পরম প্রাপ্তির গল্প অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন এই তারকা। প্রয়াত বাবাকে হারানোর দীর্ঘ ৮ বছর পর, নতুন করে কাউকে 'আব্বু' ডাকার যে আনন্দ তা ফুটিয়ে তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রয়াত বাবার প্রতি অতল শ্রদ্ধা ও স্মৃতিচারণ যেমন ছিল তার কথায়, তেমনি জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘ ৮ বছর পর নতুন করে কাউকে ‘আব্বু’ ডাকতে পারার এক পরম তৃপ্তির কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। তার সেই আবেগঘন পোস্টটি ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।

বাবার গল্পই জীবনের সবচেয়ে সুন্দর গল্প পোস্টে শবনম ফারিয়া নিজের জীবনের কঠিন সময় ও বাস্তবতার কথা উল্লেখ করে লেখেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা "আমার বাবার গল্প"। আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন এই অভিনেত্রী, যার শূন্যতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। বাবার অনুপস্থিতির চিরন্তন বেদনা প্রকাশ করে ফারিয়া বলেন, ‘আমার দাদি সবসময় আমাকে ডাকেন "আমার ছেলের কলিজা"। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না।’

 গত বছর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। নতুন পরিবারে এসে আবারও একজন বাবার স্নেহ পাওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে "আব্বু" বলে ডাকতে পারি আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি।’

পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’ ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে নিয়মিত নিজের সুখ-দুঃখের অনুভূতি ভাগ করে নেন শবনম ফারিয়া। তার এই আবেগঘন পোস্টটি ইতিপূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

বিনোদন

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২১ জুন ২০২৬
বাবার আয়ের অর্ধেকই যেত আমার স্কুলের বেতনে : তৌসিফ মাহবুব
২১ জুন ২০২৬
মা হচ্ছেন সামান্থা? তুঙ্গে গুঞ্জন
২০ জুন ২০২৬
পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাবার আয়ের অর্ধেকই যেত আমার স্কুলের বেতনে : তৌসিফ মাহবুব
  2. ‘বাশারের স্ত্রী’ দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নায়িকা ববির
  3. বিয়ে করছেন পরীকে ঘিরে আলোচনায় আসা সেই শেখ সাদী
  4. বাবা দিবসে কাকে ‘আব্বু’ ডেকে আবেগাপ্লুত হলেন শবনম ফারিয়া?
  5. মা হচ্ছেন সামান্থা? তুঙ্গে গুঞ্জন
  6. দোলার কন্ঠে আনন্দের গান ‘বাবার ছায়া'

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x