ইকরার কাছে কেন ক্ষমা চাইলেন জাহের আলভী?

প্রিয় মানুষের চলে যাওয়া জীবনে তৈরি করে গভীর শূন্যতা। সেই শূন্যতা বুকে নিয়েও সময়ের সঙ্গে এগিয়ে চলতে হয়, সামলাতে হয় জীবনের নানা দায়িত্ব। প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের এমনই অনুভূতির কথা তুলে ধরেছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীকে হারানোর বেদনা, তাকে ঘিরে জমে থাকা অভিমান এবং একমাত্র সন্তান রিযিককে নিয়ে সামনে এগিয়ে চলার বাস্তবতা উঠে এসেছে তার লেখায়...