২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভাবনার ‘যাপিত জীবন’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তি পেয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) দেশের ২১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত বাবার পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। সিনেমার প্রধান চরিত্রটি তার। এ ছাড়া...