দাম্পত্যজীবনের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্‌সি

গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।ফেসবুকে ন্যান্‌সি বলেন, মেহেদি ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা এখন...