Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ০৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ০৮ জুলাই ২০২৬
আরও খবর
শরীরে ভিটামিন ‘বি কমপ্লেক্স’-এর ঘাটতি নয় তো? যে ৮ লক্ষণে বুঝবেন
আজ থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
টিকাই হাম ঠেকানোর একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখ ঝাপসা, ত্বক খসখসে? শরীরে ভিটামিন ‘এ’-র ঘাটতি নয় তো
মানসিক চাপ দূর করার তিন উপায়

পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ০৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ০৮ জুলাই ২০২৬

জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টাররে (পিএসটিসি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

ঢাকার পিএসটিসি ভবনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পিএসটিসির এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী এবং মানুষের জীবনমান উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারকে ধারণ করে। তিনি জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় পাঁচ দশক ধরে পিএসটিসি-এর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া জানান, ৪৮ বছরের পথচলা পিএসটিসির দীর্ঘ অভিজ্ঞতা, আস্থা ও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্ন সেবার প্রতীক। তিনি ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারী, শিশু, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই, সেবা দিয়ে পঞ্চাশের মাইলফলকে পৌঁছাতে চাই।’

মো. বদরুল মুনীর, এফসিএমএ, পিএসটিসির কোষাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ড. নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক, পিএসটিসি। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে ‘অগ্রযাত্রার পথচলা’ শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলাম। IPPF South Asia Region-এর মনীশ মিত্র, ResInt Canada-এর ড. খালিদ হাসান এবং NaYoN-এর সাবিক রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পিএসটিসি-এর নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। পাশাপাশি বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৪৮ বছরের এই গৌরবময় পথচলার প্রাক্কালে পিএসটিসি সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মর্যাদা, সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অংশীদারিত্ব, উদ্ভাবন এবং জনকেন্দ্রিক উন্নয়ন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্বাস্থ্য
১৮ আগস্ট ২০২৬
বাথরুমে কেন বেশি স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়? 
১২ আগস্ট ২০২৬
বর্ষায় লিভারের পানিবাহিত রোগ: ঝুঁকি ও সচেতনতা
১২ আগস্ট ২০২৬
দীর্ঘদিনের কাশি দূর করার পাঁচ কার্যকর ঘরোয়া উপায়
১২ আগস্ট ২০২৬
কোষ্ঠকাঠিন্য ডেকে আনতে পারে  আট মারাত্মক রোগ!
১২ আগস্ট ২০২৬
ডায়রিয়ায় ডিম খাওয়া ভাল না মন্দ?
৩০ জুলাই ২০২৬
প্রতিদিন পেঁপে খেলে কী কী উপকার পাবেন?
২৫ জুলাই ২০২৬
গরমে লাউ নাকি ঝিঙে? স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?
২২ জুলাই ২০২৬
বিএডব্লিউএলএম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ জুলাই ২০২৬
সুন্দর ও সুস্থ নখ পেতে মেনে চলুন সাত সহজ নিয়ম
১৫ জুলাই ২০২৬
কেন দাঁড়িয়ে যায় শরীরের রোম?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯৯৪
  2. হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২
  3. গরম পানিতে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে যা করা জরুরি
  4. ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
  5. হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২২৮
  6. ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০২ জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x