ওভেনে বানান মোকা বিস্কুট
মোকা বিস্কুট ভালোবাসেন না, এমন মানুষ পাওয়া দুষ্কর। কারণ, এ বিস্কুট চকলেট ও কফির অনন্য স্বাদে ভরা। আসুন আজ আমরা জেনে নিই, কীভাবে বাসায় সহজে মোকা বিস্কুট তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে মোকা বিস্কুটের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মোকা বিস্কুট তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক চা চামচ বাটার
২. এক চা চামচ আইসিং সুগার
৩. আধা কাপ কোকো পাউডার
৪. আধা কাপ ময়দা
প্রস্তুত প্রণালি
প্রথমে বাটিতে বাটার ও আইসিং সুগার নিয়ে বিট করুন। এতে কোকো পাউডার ও ময়দা দিয়ে ভালোভাবে মেখে বলের শেপ করে ট্রেতে সাজিয়ে ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করে পরিবেশন করুন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক