ময়দা, ডিম ও চিনি দিয়ে আনন্দের পরোটা
সকাল-বিকেল বা সন্ধ্যায় আমরা পরোটা খেয়ে থাকি। আসুন আমরা আজ জেনে নিই, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজে আনন্দের পরোটা তৈরি করা যায়। এটি খেতে বেশ সুস্বাদু।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে আনন্দের পরোটার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে আনন্দের পরোটা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কাপ ময়দা
২. একটি ডিম
৩. এক চা চামচ চিনি
৪. স্বাদমতো লবণ
৫. আধা চা চামচ বেকিং পাউডার
৬. পরিমাণমতো পানি
৭. পরিমাণমতো ক্রিম
৮. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
একটি বাটিতে ময়দা, ডিম, চিনি, লবণ, বেকিং পাউডার, পানি ও ক্রিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো হলে ভেজা কাপড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার এটা বেলে তার ওপর ক্রিম ও ময়দা দিয়ে রোল করে আবার বেলে রুটি বানিয়ে ফ্রাইপ্যানে দিন। তার পর তেল দিয়ে ভাজুন। ভাজা হলে সাজিয়ে পরিবেশন করুন আনন্দের পরোটা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক