হাতে কফি,মনে প্রশান্তি আর ভাইব একদম তুঙ্গে...

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি আর ক্লান্তি দূর করতে অবসর কার না পছন্দ? আর সেই অবসর যদি জমে ওঠে এক কাপ কফিতে, তবে তো সোনায় সোহাগা। এমনই এক দারুণ ও প্রাণবন্ত অবসরের মুহূর্তের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।