ভালোবাসেন, তবু রাতে পাশে চান না! দাম্পত্যে কেন বাড়ছে ‘স্লিপ ডিভোর্স’?

সঙ্গীর প্রতি ভালোবাসা আছে, সম্পর্কেও নেই কোনো টানাপোড়েন। তবু রাতে এক বিছানায় ঘুমাতে চান না অনেক দম্পতি। কারও সমস্যা সঙ্গীর নাক ডাকা, কারও ঘুমের সময় আলাদা। আবার কেউ চান নিরবচ্ছিন্ন ঘুম ও নিজের মতো করে বিশ্রাম নিতে। তাই বেছে নিচ্ছেন আলাদা বিছানা কিংবা আলাদা ঘর। দাম্পত্যের এই প্রবণতাই পরিচিত ‘স্লিপ ডিভোর্স’ নামে। তবে নামের সঙ্গে বিচ্ছেদের সম্পর্ক থাকলেও বাস্তবে এটি সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নয়...