ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?

উঠানে হাঁটু সমান স্থির জল, ওপরে ভাসছে শ্যাওলা। প্রথম দর্শনে পরিত্যক্ত মনে হলেও এটিই রেখা হালদারের সংসার। গত সাত মাস ধরে স্বামী-সন্তান নিয়ে এই জল-কাদার মাঝেই বসবাস করছেন তিনি। যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগরের এই চিত্রটি আজ ভবদহ অঞ্চলের লাখো মানুষের চরম দুর্দশার এক খণ্ডচিত্র মাত্র।সরেজমিনে দেখা যায়, ভবদহ অঞ্চলের গ্রামগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম এখন বাঁশের সাঁকো। অধিকাংশ বাড়ির রান্নাঘর ও...