Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১১:৫০, ১১ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১১:৫০, ১১ মে ২০২৬
আরও খবর
এক ঘণ্টায় বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্প
এলাকার নাম পাগলা বলতেই সংসদে হাসির রোল
শিক্ষা কারিকুলামে স্পোর্টসকে অন্তর্ভুক্ত করতে চাই : প্রধানমন্ত্রী
তুরাগে কথিত ‘ভাসমান ৭ সাত মরদেহ' নিয়ে যা জানাল ঢাকা জেলা পুলিশ
রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় পড়া শুরু

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
০৯:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১১:৫০, ১১ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১১:৫০, ১১ মে ২০২৬

রিয়াল মাদ্রিদের শিরোপার আশা শেষ হয়ে গিয়েছিল কার্যত আগেই। ঐতিহ্যের লড়াই ‘এল ক্লাসিকো’বার্সেলোনার শিরোপার উৎসব পেছাতে পারত লস ব্লাঙ্কোসরা। কিন্তু হারানো তো দূরে থাক, বার্সার বিপক্ষে লড়াইটাই তো করতে পারল না রিয়াল। ঘরের মাঠে দারুণ ছন্দে চিরপ্রতিদ্বন্দীদের হারিয়ে টানা দ্বিতীয় লিগ শিরোপা ঘরে তুলল কাতালানরা।

রোববার (১১ মে) দিনগত রাতে লা লিগার ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৯১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। লিগের বাকি ৩ ম্যাচ হারলেও বার্সেলোনাকে ছোঁয়া এখন রিয়ালের জন্য অসম্ভব। তাই হান্সি ফ্লিকের অধীনে দ্বিতীয় লিগ শিরোপা উদযাপনটা সেরে নিয়েছে বার্সা।

এটি বার্সেলোনার ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা। তবে এবারই প্রথম নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতল দলটি।

তবে বার্সেলোনার লক্ষ্য এখন ‘সেঞ্চুরি’। বাকি ৩ ম্যাচে আলাভেস, রিয়াল বেতিস ও ভালেন্সিয়ার বিপক্ষে জিতে ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করতে চায় ওলমো-তরেসরা।

শিরোপা জিতলেও ম্যাচটি কিছুটা বিষাদময় বার্সেলোনার জন্য। কারণ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই না ফেরার দেশে পাড়ি জমান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা। সেই শোককে শক্তিতে রূপান্তর করেই ডাগআউটে দাঁড়িয়েছেন ফ্লিক।

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে ফেলে তারা। ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় বার্সা। দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মার্কাস র‌্যাশফোর্ড। লিগে এটি তাঁর অষ্টম গোল।

র‌্যাশফোর্ডের গোলের ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। দানি ওলমোর পাস থেকে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই স্প্যানিশ তারকা। লিগে এটি তরেসের ১৬তম গোল।

দুই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। গন্সালো গার্সিয়া ও ভিনিসিয়াসরা সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। পুরো ম্যাচে রিয়ালের আক্রমণভাগ ছিল অনেকটা ধারহীন।

লা লিগা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ভিডিও সংবাদ
২২ এপ্রিল ২০২৬
প্রথম পরীক্ষায় পাস রিয়াল মাদ্রিদ
১১ এপ্রিল ২০২৬
আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
লা লিগার পয়েন্ট টেবিলে কে কোথায়?
২৩ নভেম্বর ২০২৫
বড় জয়ে ক্যাম্প ন্যু-তে প্রত্যাবর্তন রাঙালো বার্সেলোনা
১০ নভেম্বর ২০২৫
ঘরের মাঠে রিয়ালকে রুখে দিল ভায়েকানো
১০ নভেম্বর ২০২৫
লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়
২৭ অক্টোবর ২০২৫
পাঁচ হলুদ কার্ড ও এক লাল কার্ড, এল ক্লাসিকোর শেষে যা ঘটেছিল
২০ অক্টোবর ২০২৫
এমবাপ্পের গোলে শীর্ষে ফিরল রিয়াল
১৯ অক্টোবর ২০২৫
রোমাঞ্চকর জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা
২৯ সেপ্টেম্বর ২০২৫
মাঠে ফিরেই জয়ের নায়ক ইয়ামাল, রিয়ালকে টপকে শীর্ষে বার্সা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
  2. দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলোতে কানাডা
  3. নকআউটের প্রথম ম্যাচে জমাট লড়াই, গোলশূন্য বিরতিতে কানাডা-দ. আফ্রিকা
  4. ব্রাজিল নাকি জাপান, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
  5. ব্রাজিলের জন্য মঞ্চটা প্রতিশোধেরও
  6. আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন স্টোকস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x