Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২৮ জুন ২০২৫
আপডেট: ১৬:৪৯, ২৮ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২৮ জুন ২০২৫
আপডেট: ১৬:৪৯, ২৮ জুন ২০২৫
আরও খবর
ঢাকায় শুরু হচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো, পর্দা উঠছে ১৩ এপ্রিল
মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
লামায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা

টেলিকম নীতিমালায় দেশীয় বিনিয়োগ সুরক্ষা নেই, আইএসপিএবির ৭ দফা দাবি

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২৮ জুন ২০২৫
আপডেট: ১৬:৪৯, ২৮ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২৮ জুন ২০২৫
আপডেট: ১৬:৪৯, ২৮ জুন ২০২৫

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন (আইএসপিএবি)-এর সভাপতি আমিনুল হাকিম বলেছেন, প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালায় দেশীয় বিনিয়োগ সুরক্ষা নেই। বরং বিদেশী কোম্পানির স্বার্থ সুরক্ষা হবে। টেলিকম খাতের প্রতিটি লাইসেন্সই চ্যালেঞ্জের মুখে পড়ছে।

তিনি বলেছেন, সরকার আইএসপি থেকে ৬০ শতাংশ রাজস্ব নেয় সেই জায়গা থেকে সাশ্রয়ে উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব নয়। কেননা সরকার ছাড় দিতে চায় না, কিন্তু আমাদের কাছে চায়। এটা কিভাবে সম্ভব। তারপরও আমরা কম দামে ভালো ইন্টারনেট সেবা দিতে চাই। এ জন্য একটি ভালো পলিসি দরকার।

আজ শনিবার (২৮ জুন) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। টেলিকম অ্যান্ড টেক‌নোল‌জি রি‌পোর্টার্স নেটওয়ার্ক, বাংলা‌দেশ (টিআরএন‌বি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা; আইএসপি শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, সাবেক সভাপতি আবদুস সালাম, সা‌বেক সভাপ‌তি ইমদাদুল হক। সার্বিক প্রেজেন্টেশন দেন আইএসপিএবি’র আজীবন সদস্য মোবারক হোসেন।

সভাপতি আমিনুল হাকিম আরও বলেন, প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে বড় নীতিগতি সংকট সৃষ্টি করেছে, যা আত্মবিরোধী।

কম মূল্যে সবচেয়ে ভালো ইন্টারনেট সেবা দেওয়া বাস্তব সম্মত নয় জানিয়ে তিনি বলেন, এটা সস্তা রাজনীতির পর্যায়ে পড়েছে। সরকার ছাড় না দিলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের দাম কমাতে পারবে না।

তিনি আরও বলেন, সরকার আইএসপি খাত থেকে প্রায় ৬০ শতাংশ কর ও রাজস্ব নেয়, সেখানে সাশ্রয়ে উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব নয়। আমরা কম দামে ভালো ইন্টারনেট সেবা দিতে চাই। এ জন্য একটি ভালো পলিসি দরকার। 

কর্মশালায় আইএসপি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, অ্যাক্টিভ শেয়ারিংয়ের অভাবে দেশের প্রচুর অর্থের অপচয় হচ্ছে। এটা কমাতে এরই মধ্যে আমরা ১ জিবিপিএসের একটা কমন ক্যাবল লাইন করেছি ধানমন্ডিতে, যার মাধ্যমে ৭৭টি আইএসপি একসঙ্গে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।

এ সময় দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় আইএসপিএবি সরকারের কাছে কয়েকটি দাবি পেশ করে। দাবিগুলো হলো- ফ্লোর ও সিলিং প্রাইস নির্ধারণ; সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৮০০ টাকা নির্ধারণ (৫০ এমবিপিএস); অ্যাক্টিভ শেয়ারিং চালু করা (সেবার মান ভালো হবে, ইন্টারনেটের দাম কমাতে সবচেয়ে বেশি কার্যকর হবে); লাস্ট মাইল কানেক্টিভিটি আইএসপির কাছে থাকা; এনটিটিএনের সার্ভিস চার্জ এক অংকে নামিয়ে আনা; সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার তুলে দেওয়া; স্থানীয় তথা দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া।

টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

বিজ্ঞান ও প্রযুক্তি
১৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০২৫
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
১৬ ডিসেম্বর ২০২৫
চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম
১৫ ডিসেম্বর ২০২৫
কাঠের নকশায় প্রথম মাদারবোর্ড উন্মোচন
১০ ডিসেম্বর ২০২৫
আইডিবিতে চলছে কম্পিউটার মেলা
২৯ নভেম্বর ২০২৫
সাংবাদিকতায় এআই: বিআইজেএফ সদস্যদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
২৬ নভেম্বর ২০২৫
চ্যাটজিপিটিতে শপিং রিসার্চ, কেনাকাটা আরও সহজ
২৪ নভেম্বর ২০২৫
মেসেজিং অ্যাপে প্রবাস জীবনে স্বস্তি 
১০ নভেম্বর ২০২৫
ফোন ভালো রাখতে চান? জেনে নিন মোবাইল চার্জ করার সঠিক ৫নিয়ম
০৯ নভেম্বর ২০২৫
সিলেটে শুরু হচ্ছে বিডিনগ-২০ সম্মেলন, থাকছে কারিগরি প্রশিক্ষণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম
  2. নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল দেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
  3. প্রযুক্তিনির্ভর যাতায়াতে নতুন ধাপ, চট্টগ্রামে এলো উবার
  4. ওয়্যার ওএস ৭ আনল গুগল: স্মার্টওয়াচেই এবার এআই টাস্ক অটোমেশন
  5. এআই এজেন্টের কারণে বাড়ছে সাইবার ঝুঁকি : সফোস
  6. স্মার্ট ফিচারে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জেই ১ হাজার কিলোমিটার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x