Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৩ জুন ২০২১
আপডেট: ১৭:১৫, ০৩ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৩ জুন ২০২১
আপডেট: ১৭:১৫, ০৩ জুন ২০২১
আরও খবর
ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে : তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান

ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী কে এই নাফতালি বেনেট

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৩ জুন ২০২১
আপডেট: ১৭:১৫, ০৩ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ০৩ জুন ২০২১
আপডেট: ১৭:১৫, ০৩ জুন ২০২১
ইসরায়েলের উগ্র ডানপন্থি ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেট। ছবি : রয়টার্স

নাম নাফতালি বেনেট। ইসরায়েলের সাবেক কমান্ডো এবং পরে প্রযুক্তি খাতের সফল ব্যবসায়ী। বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটিয়ে সম্ভবত নাফতালি বেনেটই হতে যাচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলের সম্ভাব্য এই নতুন নেতার পরিচয়।

রাজনৈতিক জীবনে যথেষ্ট আলোচিত উগ্র ডানপন্থি হিসেবে পরিচিত বেনেট। ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করে আসা এই নেতা নিজেকে নেতানিয়াহুর চেয়েও ‘কট্টর’ হিসেবে দাবি করে থাকেন।

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার উচ্চাভিলাষ বেনেটের অনেক আগে থেকেই। তবে যেভাবে তা পূরণ হতে যাচ্ছে, তা হয়ত তিনি নিজেও ভাবেননি। তার দল ইয়ামিনা গত সাধারণ নির্বাচনেও জিতেছে মাত্র ছয়টি আসনে। কিন্তু অল্প ওই আসনই এখন হয়ে উঠেছে তার তুরুপের তাস।

সাধারণ নির্বাচনের ফলাফলে বেনেটের দলের অবস্থান যৌথভাবে পঞ্চম। কিন্তু তিনিই শেষ পর্যন্ত হয়ে উঠেছেন ‘কিংমেকার’। কারণ সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রধান দুটি পক্ষের কাছে পর্যাপ্ত আসন নেই। তাই জোট গঠনে বেনেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ- দুজনেই বেনেটকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব দেন, সঙ্গে ছিল ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব। শেষ পর্যন্ত লাপিদের সঙ্গে থাকতেই মনস্থ করেছেন বেনেট। যদিও দুই নেতার আদর্শগত মতপার্থক্য রয়েছে।

শরিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী লাপিদের জোটের প্রধান শরিক নাফতালি বেনেট প্রথমে দুই বছরের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর পালাবদল হয়ে প্রধানমন্ত্রী হবেন লাপিদ।

৪৯ বছর বয়সী বেনেটকে এক সময় নেতানিয়াহুর শিষ্য হিসেবেই বিবেচনা করা হতো। তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত নেতানিয়াহুর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরপর দুজনের মতপার্থক্য দেখা দেয় এবং নেতানিয়াহুর লিকুদ পার্টি থেকে পদত্যাগ করে বেনেট যোগ দেন ধর্মীয় কট্টরপন্থি দল জিয়ুশ হোম পার্টিতে। ২০১৩ সালের নির্বাচনে দলীয় সাফল্যে ভূমিকা রেখে পার্লামেন্ট সদস্য হন তিনি।

এরপর ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিটি জোট সরকারে মন্ত্রী হয়েছেন বেনেট। তবে ২০১৯ সালের নির্বাচনে তাদের ডানপন্থি জোট কোনো আসন জিততে ব্যর্থ হয়। মাত্র ১১ মাসের ব্যবধানে সেই ব্যর্থতা কাটিয়ে ইয়ামিনা দলের প্রধান হিসেবে পার্লামেন্টে যোগ দেন তিনি।

অতি কট্টরপন্থি হিসেবে চিহ্নিত বেনেট ইসরায়েলকে একটি ইহুদি জাতিরাষ্ট্র হিসেবে পরিচিত করতেই বেশি উদ্যোগী। তিনি বিশ্বাস করেন, জর্ডান নদীর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান মালভূমি- যা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল দখল করে রেখেছে- ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে ইসরায়েলই ওই ভূখণ্ডের দাবিদার।

দীর্ঘ দিন ধরেই তিনি ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণ কার্যক্রমে সমর্থন দিয়ে আসছেন (ইহুদি বসতি স্থাপনকারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বকারী গোষ্ঠী ইয়েশা কাউন্সিলের প্রধানও ছিলেন বেনেট), যদিও তিনি বলেছেন, গাজার ওপর ইসরায়েলের কোনো দাবি নেই।

২০০৫ সালে গাজা থেকে সেনা ও বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয় ইসরায়েল, এরপর থেকে পুরো উপত্যকা ঘিরে রেখেছে তারা।

ইংরেজি ভাষায় দক্ষ নাফতালি বেনেট প্রায়ই বিদেশি টেলিভিশন নেটওয়ার্কের আলোচনায় অংশ নেন এবং ইসরায়েলের বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে সাফাই দেন।

মধ্যপ্রাচ্য সংকটের দুই রাষ্ট্র সমাধান মানেন না বেনেট। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে তিনি কঠোর ভাষায় নাকচ করে থাকেন। বেনেট পুরোপুরি ইহুদি সংস্কৃতি মেনে চলেন এবং ইহুদিদের ধর্মীয় টুপি ‘কিপ্পা’ ব্যবহার করেন।

বিবিসি বলছে, রাজনীতিতে নামার আগে সেনাবাহিনীর অভিজ্ঞতা ও ব্যবসায়িক সমৃদ্ধি বিশেষ সুবিধা দিয়েছে বেনেটকে।

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৪ নভেম্বর ২০২৫
একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল
০৪ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
২৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, তীব্র প্রতিক্রিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বালুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x