Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৪, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৪, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে ব্যথিত গার্দিওলা, বিশ্বনেতাদের বললেন ‘কাপুরুষ’
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হামাসের নিরস্ত্রীকরণে মিলতে পারে ‘সাধারণ ক্ষমা’ : মার্কিন কর্মকর্তা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা

গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৪, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৪, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ফিলিস্তিনের গাজা সিটিতে ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) একটি ক্লিনিকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি কিশোর। ছবি : এএফপি

প্রতিষ্ঠানে থাকা ফিলিস্তিনি কর্মীদের তালিকা দিতে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ (মেডিসিন্স স্যানস ফ্রন্টিয়ার্স-এমএসএফ)-এর মানবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। খবর বার্তা সংস্থা এএফপির।

ইসরায়েলের প্রবাসী ও ইহুদি বিদ্বেষ দমন বিষয়ক মন্ত্রণালয় রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা উপত্যকায় এমএসএফ-এর কার্যক্রম বন্ধ করার দিকে এগোচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে কর্মরত সব মানবিক সংস্থার জন্য স্থানীয় কর্মীদের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এমএসএফ সেই তালিকা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংস্থাটিকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ গুটিয়ে গাজা ত্যাগ করতে হবে।

এর আগে গত ডিসেম্বরে মন্ত্রণালয় ঘোষণা করেছিল, ফিলিস্তিনি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়ায় এমএসএফ এর পাশাপাশি আরও ৩৭টি সাহায্য সংস্থাকে ১ মার্চ থেকে গাজায় কাজ করতে দেওয়া হবে না। ইসরায়েল অভিযোগ করে আসছে, এমএসএফ-এর দুজন কর্মীর সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদের যোগসূত্র রয়েছে। তবে এই চিকিৎসাসেবী সংস্থাটি সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

রোববার মন্ত্রণালয় দাবি করে, জানুয়ারির শুরুতে এমএসএফ প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ইসরায়েলি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কর্মীদের তালিকা হস্তান্তর করবে। তবে প্রকাশ্য প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সংস্থাটি তালিকা হস্তান্তরের বিষয়ে বিরত থাকে। পরবর্তীতে এমএসএফ জানায়, তারা নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করবে না, যা তাদের পূর্ববর্তী বক্তব্য ও বাধ্যতামূলক প্রোটোকলের বিরোধী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী এমএসএফ তাদের কার্যক্রম বন্ধ করবে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে গাজা উপত্যকা ত্যাগ করবে।

এদিকে, গত শুক্রবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এমএসএফ স্বীকার করেছে যে, একটি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ হিসেবে তারা ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের নামের তালিকা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছিল।

চিকিৎসা বিষয়ক সাহায্য সংস্থাটি জানায়, ‘বারবার চেষ্টা করার পরেও এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, প্রয়োজনীয় সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদানের বিষয়ে আমরা ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারিনি। এই নিশ্চয়তাগুলোর মধ্যে ছিল—কর্মীদের তথ্য শুধুমাত্র প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে এবং এটি সহকর্মীদের কোনো ঝুঁকির মুখে ফেলবে না।’

এমএসএফ আরও জানিয়েছে, এই ফ্রন্টগুলোতে তারা কোনো নিশ্চয়তা পায়নি, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ‘বর্তমান পরিস্থিতিতে’ কর্মীদের তথ্য হস্তান্তর করা হবে না।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা ফিলিস্তিন

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

৩ ঘন্টা আগে
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প
  2. যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা
  3. ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে : তেহরান
  4. পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
  5. কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
  6. রেকর্ড বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x