Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
মোদিকে ‘ভালো মানুষ’ বলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি ট্রাম্পের
তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লিখলেন নরেন্দ্র মোদি
বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে : নরেন্দ্র মোদি

এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:১৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রয়াত মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নতুন কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ট্রাম্পের স্বার্থ রক্ষায় ইসরায়েলে গিয়ে নেচে-গেয়ে বিনোদন দিয়েছেন মোদি।

তবে শনিবার (৩১ জানুয়ারি) এই দাবিগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এ ঘটনাকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

এপস্টেইন ফাইলের চাঞ্চল্যকর দাবি

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথির মধ্যে ২০১৭ সালের একটি ইমেল পাওয়া গেছে। সেখানে জেফরি এপস্টেইন দাবি করেন, ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মেনে ২০১৭ সালে ইসরায়েল সফর করেছিলেন। এই কৌশলটি ট্রাম্পের স্বার্থ রক্ষায় সফল হয়েছে। ইমেইলে মোদি সম্পর্কে জেফরি এপস্টেইন লিখেছিলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নিয়েছেন এবং ট্রাম্পের স্বার্থে ইসরায়েলে নেচে-গেয়ে বিনোদন দিয়েছেন।’ 

এই নথি প্রকাশ্যে আসার পর ভারতীয় কংগ্রেস দলের নেতা পবন খেরা ও তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রধানমন্ত্রী মোদির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন।

পবন খেরা প্রশ্ন তুলে বলেন, এপস্টেইনের মতো একজন কলঙ্কিত ব্যক্তির ইমেইলে ভারতের প্রধানমন্ত্রীর নাম এবং তাঁর সফর নিয়ে আলোচনার বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার ও স্বচ্ছতার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এসব দাবি প্রত্যাখ্যান করে বলেন, ২০১৭ সালের ইসরায়েল সফরটি ছিল সম্পূর্ণ দাপ্তরিক। কিন্তু সেই ইমেইলে করা বাকি সব ইঙ্গিত বা দাবি একজন দণ্ডিত অপরাধীর কুরুচিকর জল্পনা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের দাবি অত্যন্ত অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত।’

এই ঘটনায় পাকিস্তানি রাজনীতিক ব্যক্তিত্ব মুশাহিদ হুসেন সৈয়দও তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন যোগী ও ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় জানতে এপস্টেইনের মতো একজন প্রমাণিত যৌন অপরাধীর পরামর্শ নিতে কুণ্ঠাবোধ করেননি।

 

 

নরেন্দ্র মোদি এপস্টেইন ফাইল

সংশ্লিষ্ট সংবাদ: নরেন্দ্র মোদি

২ ঘন্টা আগে
মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
১৬ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবস নিয়ে মোদির ফেসবুক পোস্ট
০৪ ডিসেম্বর ২০২৫
বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি, চড়লেন একই গাড়িতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x