Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:৩৩, ২১ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:৩৩, ২১ ডিসেম্বর ২০২১
আরও খবর
শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

টিকা সনদে মোদির ছবির বিরুদ্ধে পিটিশন করায় লাখ রুপি জরিমানা

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:৩৩, ২১ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:৩৩, ২১ ডিসেম্বর ২০২১
ভারতে কোভিড-১৯ টিকা সনদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহারের বিরুদ্ধে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছেন কেরালা হাইকোর্ট। ছবি : সংগৃহীত

ভারতে কোভিড-১৯ টিকা সনদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহারের বিরুদ্ধে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছেন কেরালা হাইকোর্ট। শুধু তা-ই নয়, এমন ‘তুচ্ছ’ বিষয় নিয়ে পিটিশন করায় আবেদনকারীকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) শুনানিতে বিচারপতি পি ভি কুনিকৃষ্ণন এটিকে ‘তুচ্ছ’, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘প্রচারণার জন্য’ পিটিশন বলে মন্তব্য করেছেন। খবর এনডিটিভির।

বিচারপতি পি ভি কুনিকৃষ্ণন বলেছেন, ‘কেউ বলতে পারবে না কোনো প্রধানমন্ত্রী কংগ্রেসের কিংবা বিজেপির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সাংবিধানিককভাবে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যান এবং তাঁর পদটি প্রত্যেক নাগরিকের গর্বের বিষয় হওয়া উচিত।’

বিচারপতির কথায়, তারা সরকারের নীতি, এমনকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ করতে পারে। তবে নাগরিকদের মনোবল বাড়ানোর বার্তাসহ প্রধানমন্ত্রীর ছবিযুক্ত টিকা সনদ বহন করতে কারও লজ্জা হওয়ার কথা নয়, বিশেষ করে মহামারি পরিস্থিতিতে।

টিকা সনদ থেকে মোদির ছবি সরাতে পিটিশনের বিষয়ে আদালতের মন্তব্য, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে হচ্ছে। এটি কোনো উল্লেখযোগ্য পিটিশন নয়... এর উদ্দেশ্য জনকল্যাণ নয়, কেবল প্রচারণা। যখন গুরুতর সব মামলা আদালতে জমা পড়ে রয়েছে, তখন এ ধরনের অপ্রয়োজনীয় পিটিশনকে উৎসাহিত করা যায় না।

পিটিশনকারীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে লজ্জা পান কেন? তিনি জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছেন... আমাদের ভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু তারপরও তিনি আমাদের প্রধানমন্ত্রী।’

পিটিশনকারী অন্য কোনো দেশের টিকা সনদে প্রধানমন্ত্রীর ছবি নেই অভিযোগ করলে জবাবে আদালত বলেন, ‘তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত না-ও হতে পারে। তবে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত।’

আদালতে পিটিশনটি দায়ের করেছিলেন পিটার মায়ালিপারম্পিল নামে এক তথ্য অধিকারকর্মী। তার অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে যখন জনগণকেই অর্থ দিতে হয়, তখন সেই সনদে প্রধানমন্ত্রী মোদির ছবি থাকা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল।

তিনি আরও দাবি করেছিলেন, টিকা সনদ একান্ত ‘ব্যক্তিগত জিনিস’। এতে ব্যক্তিগত অনেক তথ্য থাকে। তাই কারও গোপনীয় জিনিসে ‘অনুপ্রবেশ’ করা অনুচিত।

ভারত টিকা সনদে মোদির ছবি

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২২ জুলাই ২০২৬
শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
২১ জুলাই ২০২৬
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
২১ জুলাই ২০২৬
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
  2. শাড়ি না আনায় মারধরের পর শ্বাসরোধে স্বামীকে হত্যা করল স্ত্রী
  3. মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
  4. স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
  5. শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দেখতে চান না ভারতের সুপ্রিম কোর্ট
  6. উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x