Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৪৯, ০৭ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৪৯, ০৭ জানুয়ারি ২০২১
আরও খবর
ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আল-আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার
ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু

মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতার ঘটনায় নিহত ৪, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৪৯, ০৭ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪০, ০৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৪৯, ০৭ জানুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে কংগ্রেসের ভবন ক্যাপিটলে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে জানা গিয়েছিল ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় পুলিশের গুলিতে এক নারী নিহত হন। পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হলে আহত আরো তিনজনের মৃত্যু হয়।

এদিকে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভঙ্গের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত নারী সাবেক সেনা সদস্য

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথম নারী অ্যাশলি ব্যাবিট একজন সাবেক মার্কিন সেনা সদস্য। তিনি স্যান ডিয়েগোর বাসিন্দা ছিলেন।

অ্যাশলি ব্যাবিট ওয়াশিংটন সময় গতকাল বুধবার দুপুর ৩টার দিকে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ওয়াশিংটন ডিসি মেয়রের সংবাদ সম্মেলন

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার ক্যপিটল হিলের বিক্ষোভ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি জানান হাউস রুমে অধিবেশন চলাকালে কয়েকজন সেখানে জোরপূর্বক প্রবেশ করে। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া নারী অনুপ্রবেশকারী ওই দলটির সদস্য ছিলেন।

ক্যাপিটলে অনুপ্রবেশকারী দলটিকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা বাধা দেন এবং ওই কর্মকর্তাদের একজনের গুলিতে একজন নারী নিহত হন।

ওয়াশিংটন ডিসির মেয়র বাউজার জানান নিহত বাকি তিনজনের একজন নারী ও দুজন পুরুষ। এ ছাড়া মেট্রো পুলিশ বিভাগের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যখন গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, সেই সময় স্থানীয় সময় গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক মার্কিন আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টা কংগ্রেস ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।

গতকাল দুপুরের পরই যুক্তরাষ্ট্রের রাজধানীতে নাটকীয় দৃশ্যে দেখা যায়— শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘বিদ্রোহ’ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় তাঁর সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।

এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেসের দুই কক্ষ—হাউস অব রেপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি সভা ও সিনেটের যৌথ অধিবেশন সাময়িক স্থগিত করা হয়। পরে ক্যাপিটল ভবন নিরাপদ হওয়ায় স্থানীয় সময় রাত ৮টায় কংগ্রেস নেতারা যৌথ অধিবেশন আবার শুরু করেন। এ অধিবেশনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প সমর্থক

১২ জানুয়ারি ২০২১
ট্রাম্প-সমর্থকদের ‘সশস্ত্র বিক্ষোভের’ পরিকল্পনা, এফবিআইয়ের সতর্কবার্তা
০৭ জানুয়ারি ২০২১
মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতার ঘটনায় বিশ্ব নেতাদের তীব্র নিন্দা
০৭ জানুয়ারি ২০২১
মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় গ্রেপ্তার ৫২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান
  2. ভালোবাসা দিবসে গাড়ি থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার মরদেহ
  3. ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
  4. ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  5. ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
  6. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x