কাশ্মীরে পাকিস্তান-চীনের যৌথ সামরিক মহড়া
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের তিন দেশের সীমান্ত এলাকায় যৌথ সামরিক মহড়া করেছে পাকিস্তান ও চীন। শুধু সেনা বাড়ানো নয়, কাশ্মীর সীমান্তে পাকিস্তান অধিকৃত অংশে যৌথ টহলদারি চালায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
এনডিটিভির খবর অনুযায়ী, কাশ্মীর সীমান্তের কাছে পশ্চিম জিয়ানজিয়াং অঞ্চলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সীমান্ত প্রতিরক্ষা রেজিমেন্ট চীন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সীমান্ত পুলিশ বাহিনী এই যৌথ টহল চালায়। চীনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলির ইংরেজি ওয়েবসাইটে এই টহলদারির ছবি প্রকাশিত হয়েছে।
হঠাৎ করে ওই অঞ্চলে সেনাটহলে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, লাদাখ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে পাকিস্তানের সঙ্গে চীনের এই সমঝোতা। তবে পাক-বাহিনীর সঙ্গে যৌথ টহলদারি ভারত ও চীনের সম্পর্কের টানাপড়েন আরো বাড়বে বলেই আশঙ্কা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।


অনলাইন ডেস্ক