মেয়েকে ‘বোঝা’ দিতে চান না, ৯০০ লোক খাইয়ে বৃদ্ধ সারলেন নিজের ‘তেরহভি’  

ভারতের উত্তরপ্রদেশের বাঘপতের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের ‘তেরহভি’ (মৃত্যুর পর ১৩তম দিনে পালন করা আচার) নিজেই সম্পন্ন করেছেন। তার কোনো ছেলে নেই এবং তিনি চান না, একমাত্র মেয়ে এই দায়িত্বের ভার বহন করুক। এই ভাবনা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।বারাউত তহসিলের জোহরি গ্রামে বলজোর সিং বসবাস করেন। সেখানে এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।‘তেরহভি’ হলো সনাতন ধর্মাবলম্বীদের...