বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে আচমকা গুলি, আহত ২ নিরাপত্তাকর্মী

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত বের হয়ে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। খবর এনডিটিভির। আজ রোববার (১৬ আগস্ট) সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুম্বাইগামী ‘আইএক্স১৮১০’ ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তাজনিত তল্লাশি চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজমগড়ের বাসিন্দা কমলেশ...