Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ০৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:০৫, ০৭ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ০৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:০৫, ০৭ অক্টোবর ২০২৪
আরও খবর
গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দিল হামাস
গাজায় কি সত্যিই ইহুদি বসতি গড়তে পারে ইসরায়েল?
ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যুদ্ধাপরাধের মামলার আবেদন
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৭

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ০৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:০৫, ০৭ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ০৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:০৫, ০৭ অক্টোবর ২০২৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার খান ইউনুস শহরের সাম্প্রতিক চিত্র। ছবি : এএফপি

এক বছর ধরে চালানো বিমান হামলা ও সম্মুখ যুদ্ধের পরও গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠিত হচ্ছে এমন আশঙ্কার ভিত্তিতে সেখানে গতকাল রোববার (৬ অক্টোবর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উদ্ধরকর্মীরা জানিয়েছেন, এই হামলায় ৯ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। মূলত জাবালিয়া এলাকাকে কেন্দ্র করে চলে এই বিমান হামলা। খবর এএফপির।

গাজা উপত্যকার বেশিরভাগ অধিবাসীই এখন বাস্তুচ্যুত এবং এই ভূখণ্ডটির বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো ইতোমধ্যে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪১ হাজার ৮৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হতাহতদের অধিকাংশই নিরীহ সাধারণ ফিলিস্তিনি নাগরিক।

অন্যদিকে, গত বছরের ঠিক আজকের দিনে (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজায় যে যুদ্ধের সূচনা হয় তা চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি সেনাসদস্যদের উদ্দেশে গতকাল রোববার দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, গাজা ও লেবাননে  অবশ্যই ইসরায়েল বিজয় লাভ করবে। এছাড়া ইরানেও হামলা চালানো হবে বলে ঘোষণা দেন তিনি। তিনি তার বক্তব্যে হামাসকে ভেঙেচুরে ধ্বংস করে দেওয়া হবে বলেও জানান।

লেবাননের সীমান্ত এলাকায় এই সফরে নেতানিয়াহু আরও বলেন, ‘এক বছর আগে আমরা প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। তবে পরের ১২টি মাস আমরা বাস্তবতাকে রূপান্তর করেছি।’

ইসরায়েলে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি ওই অনুষ্ঠানে সৈন্যদের বলেন, ‘আমরা হামাসের সামরিক শাখাকে পরাজিত করতে পেরেছি।’

ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা ইসরায়েল বিমান হামলা হামাস
০৮ অক্টোবর ২০২৫
শহীদুল আলমদের বহনকারী জাহাজ আটকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা
০৮ অক্টোবর ২০২৫
ইসরায়েলি বাহিনীর হাতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম আটক
০৮ অক্টোবর ২০২৫
ইসরায়েলি কারাগারে মার্কিন কর্মীর ওপর ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ
০৮ অক্টোবর ২০২৫
যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস, আলোচনায় অগ্রগতি
০৭ অক্টোবর ২০২৫
সংঘাত অবসানের সুযোগ কাজে লাগাতে পারবে ইসরায়েল-হামাস?
০৭ অক্টোবর ২০২৫
গাজা ইস্যুতে ট্রাম্প বললেন ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি’
০৬ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলার আরও ১৭০ জনকে ইউরোপে পাঠাল ইসরায়েল
০৬ অক্টোবর ২০২৫
জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে : রুবিও
০৫ অক্টোবর ২০২৫
গাজা চুক্তি নিয়ে আলোচনা ‘কয়েক দিন’ চলবে : ট্রাম্প
০৫ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে পতন
  2. গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দিল হামাস
  3. ১০ লাখের বেশি শেয়ার বিক্রি করবেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা
  4. শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
  5. সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১
  6. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x