Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
পুতিনের ‘পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা’ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত
অভিবাসন নীতিতে নমনীয় হওয়ার কথা বললেন ট্রাম্প

চেরনোবিলের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার একটি ড্রোন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত চুল্লির সুরক্ষা আবরণে আঘাত হেনেছে। ছবি: এএফপি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার একটি ড্রোন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত চুল্লির সুরক্ষা আবরণে আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চালানো ওই হামলায় সেখানে আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। খবর বিবিসির।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) জানিয়েছে, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চেরনোবিলের ভেতরে ও বাইরের রেডিয়েশন স্তর স্বাভাবিক রয়েছে।

রাশিয়া এই হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না।

আইএইএর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, ‘এই ধরনের ঘটনায় কোনো গাফিলতির সুযোগ নেই।’ সংস্থাটি পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ সতর্কতা বজায় রেখেছে।

চেরনোবিলের ক্ষতিগ্রস্ত চুল্লির ওপর তৈরি বিশাল সুরক্ষা শিল্ডটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন জেলেনস্কি। কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি এই সুরক্ষা আবরণটি ২৭৫ মিটার প্রশস্ত এবং ১০৮ মিটার উঁচু। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১.৬ বিলিয়ন ডলার এবং আগামী একশ বছর ধরে এটি পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য তৈরি করা হয়েছে।

তবে যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম স্মিথের মতে, ‘হামলাটি ভয়াবহ হলেও, রেডিয়েশন ঝুঁকি ততটা নেই।’ চুল্লির নিচে থাকা মোটা কংক্রিটের আবরণ পারমাণবিক বিকিরণ আটকে রাখবে বলে তিনি মনে করেন।

এদিকে জেলেনস্কি বলেছেন, ‘প্রতিদিন রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর ওপর হামলা চালাচ্ছে। এটি স্পষ্ট যে পুতিন কোনো শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন।’

আজ শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ইউক্রেন যুদ্ধ গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে।

আইএইএ জানায়, চেরনোবিলের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়ায় সামরিক উত্তেজনা বাড়ছে।

গত ডিসেম্বরে সংস্থাটির বিশেষজ্ঞদের বহনকারী গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দায়ী করেছে।

অধ্যাপক স্মিথ বলেন, ‘আমি চেরনোবিলের চেয়ে জাপোরিঝিয়া নিয়ে বেশি উদ্বিগ্ন। কারণ চেরনোবিল এখনও তেজস্ক্রিয়, তবে এটি ‘উত্তপ্ত’ নয়। কিন্তু জাপোরিঝিয়ার চুল্লিগুলো বন্ধ থাকলেও সেখানে এখনও প্রচুর তেজস্ক্রিয় জ্বালানি রয়েছে।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে চেরনোবিলে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যা ইউরোপ জুড়ে জনস্বাস্থ্য সংকট তৈরি করেছিল।

সরকারি হিসেবে, ওই ঘটনায় প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যু হয়। তবে জাতিসংঘের অনুমান অনুসারে এ বিপর্যয়ে প্রাথমিকভাবে ৫০ জন মারা যায়। ২০০৫ সালে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার ফলে আরও চার হাজারের বেশি মানুষ রেডিয়েশনজনিত কারণে প্রাণ হারাতে পারেন।

যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি
২৬ জানুয়ারি ২০২৬
ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, নিহত ১১
২৬ জানুয়ারি ২০২৬
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
২৬ জানুয়ারি ২০২৬
মিনিয়াপলিসে হত্যাকাণ্ড, ডেমোক্র্যাটদের ওপর দোষ চাপাচ্ছেন ট্রাম্প
২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখ গ্রাহক
২৫ জানুয়ারি ২০২৬
কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
২৫ জানুয়ারি ২০২৬
মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত
২৪ জানুয়ারি ২০২৬
দুই বছরের শিশুকে আটক করল আইসিই সদস্যরা
২৩ জানুয়ারি ২০২৬
মূল ভূখণ্ডের বাইরে কোন দেশের কতটি অঞ্চল
২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না, তবে মালিকানা চাই : ট্রাম্প
২১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রই বিশ্বের ‘অর্থনৈতিক ইঞ্জিন’ : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
  2. গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা
  3. আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা 
  4. পুতিনের ‘পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা’ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের
  5. ই-বর্জ্য আমদানি নিষিদ্ধ করল মালয়েশিয়া
  6. ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, সতর্ক করল জার্মানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x