Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৫ মার্চ ২০২৫
আপডেট: ১৪:৪৯, ০৫ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৫ মার্চ ২০২৫
আপডেট: ১৪:৪৯, ০৫ মার্চ ২০২৫
আরও খবর
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা ব্যানার্জির অভিনন্দন
নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

ভারতীয় পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের 

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৫ মার্চ ২০২৫
আপডেট: ১৪:৪৯, ০৫ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৫ মার্চ ২০২৫
আপডেট: ১৪:৪৯, ০৫ মার্চ ২০২৫
মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। ছবি: এএফপি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার (৫ মার্চ) কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতের ‘অত্যন্ত অন্যায়’ শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন। সেই সঙ্গে আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

ট্রাম্পের নতুন নীতির আওতায় বিদেশি দেশগুলো মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করবে, মার্কিন যুক্তরাষ্ট্রও সেই একই হারে তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করবে।

ভাষণে ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে, এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করার।’ 

তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্যের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করছে, যা ‘অন্যায়’।

ভারত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।’ তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের ‘অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য নীতি’ মোকাবিলা করতে হবে এবং তার প্রশাসন শিগগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত এই নতুন শুল্ক নীতির আওতায় থাকবে এবং কোনও ছাড় পাবে না। ট্রাম্প বলেন, ‘এ নিয়ে কেউ আমার সঙ্গে তর্ক করতে পারবে না’।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ২ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর আরোপিত শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপ করবে। ‘যতটা তারা আমাদের ওপর শুল্ক ধার্য করবে, আমরা ঠিক ততটাই তাদের ওপর ধার্য করব। এটিই পারস্পরিক—যেমন তারা আমাদের ওপর কর ধার্য করবে, তেমনই আমরাও তাদের ওপর কর ধার্য করব। যদি তারা আমাদের বাজারে প্রবেশে শুল্ক বাধা সৃষ্টি করে, তাহলে আমরাও তাদের মার্কেটে প্রবেশে একই ধরনের বাধা তৈরি করব।’ 

ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর ইতোমধ্যে তার প্রশাসন ব্যাপক শুল্ক আরোপ করেছে, যা নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে কড়া সমালোচনা এসেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছেন, ‘কানাডার অর্থনীতিকে ধ্বংস করার মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, ওয়াশিংটন তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপ করলেও, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি নমনীয় আচরণ করছে।

ভারত যুক্তরাষ্ট্র শুল্ক ডোনাল্ড ট্রাম্প
১৭ ডিসেম্বর ২০২৫
‘ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’
১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
১৭ ডিসেম্বর ২০২৫
ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে আজ
১৭ ডিসেম্বর ২০২৫
বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় : পুলিশ
১৬ ডিসেম্বর ২০২৫
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম
১৬ ডিসেম্বর ২০২৫
মেসির সফরে বিশৃঙ্খলা : অবশেষে পদত্যাগ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর
১৬ ডিসেম্বর ২০২৫
এশিয়ার সবচেয়ে দুর্বল পারফরম্যান্স ভারতীয় রুপির, কেন এই রেকর্ড পতন?
১১ ডিসেম্বর ২০২৫
বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটে নেয় নারী পুলিশ কর্মকর্তা, অভিযোগ ব্যবসায়ীর
১১ ডিসেম্বর ২০২৫
নাইটক্লাবে অগ্নিকাণ্ডের পর পলাতক দুই মালিক থাইল্যান্ডে আটক
১০ ডিসেম্বর ২০২৫
হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হয়নি নাইটক্লাব মালিকের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
  2. নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
  3. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?
  4. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  5. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  6. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x