Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ০৯:৫৪, ০৪ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ০৯:৫৪, ০৪ এপ্রিল ২০২৫
আরও খবর
নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ, ৩ গ্রামের কৃষকের স্বস্তি
পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট
ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা-দোকানপাট অপসারণ
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অপসারণ করল আদালত

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ০৯:৫৪, ০৪ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০৪ এপ্রিল ২০২৫
আপডেট: ০৯:৫৪, ০৪ এপ্রিল ২০২৫
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত রাষ্ট্রপতি ইউন সুক ইওল সিউল ডিটেনশন সেন্টারের বাইরে তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: এএফপি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসন সংক্রান্ত পার্লামেন্টের প্রস্তাব বহাল রেখে পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) দেশটির সাংবিধানিক আদালত এ আদেশ দেন। খবর রয়টার্সের। 

গত বছর তাঁর সামরিক আইন জারির স্বল্পস্থায়ী সিদ্ধান্ত, যা দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি করেছিল, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী ৬০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হন ডাক-সু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সাংবিধানিক আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুন হিউং-বায়ে বলেছেন, ইউন সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন এবং তাঁর কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

মুন হিউং আরও বলেন, ‘ইউন জনগণের আস্থার সাথে গুরুতর বিশ্বাসঘাতকতা করেছেন, যারা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সার্বভৌম সদস্য। সামরিক আইন ঘোষণা করে তিনি সমাজ, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করেছেন।’

আদালতের ৮ বিচারপতির সর্বসম্মত রায়ে ইউনকে অভিশংসন করা হয়।

ইউনের অপসারণের দাবিতে রাতভর অবস্থান নেওয়া হাজারো বিক্ষোভকারী আদালতের রায়ের পর উল্লাসে ফেটে পড়েন এবং ‘আমরা জিতেছি!’ বলে স্লোগান দেন।

এই রায়ের মাধ্যমে মাসের পর মাস চলতে থাকা রাজনৈতিক সংকট চূড়ান্ত পরিণতি পেল, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সাথে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এবং দেশের অর্থনৈতিক মন্দার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ছাপিয়ে গিয়েছিল।

এদিকে, ৬৪ বছর বয়সী ইউন এখনও ‘বিদ্রোহ উসকে দেওয়া’ সংক্রান্ত ফৌজদারি মামলার মুখোমুখি। তিনি জানুয়ারির ১৫ তারিখে গ্রেফতার হওয়ার পর মার্চ মাসে আদালত তাঁর গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে তাঁকে মুক্তি দেয়।

এই সংকটের সূত্রপাত হয় গত বছরের ৩ ডিসেম্বর, যখন ইউন ‘রাষ্ট্রবিরোধী’ শক্তি নির্মূল এবং বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির কথিত সংসদীয় কর্তৃত্বের অপব্যবহার ঠেকাতে সামরিক আইন জারি করেছিলেন।

তবে, মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তিনি সেই আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন। সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর প্রতিরোধ উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন এবং সামরিক আইন প্রত্যাখ্যান করেন। ইউন পরে দাবি করেন, তিনি পুরোপুরি সামরিক শাসন জারি করতে চাননি এবং পরিস্থিতির গুরুত্বকে ছোট করে দেখিয়ে বলেন ‘কারও কোনো ক্ষতি হয়নি’।

তবে, তাঁর এই ব্যাখ্যার পরও টানা কয়েক মাস ধরে দেশজুড়ে বিক্ষোভ চলে। 

দক্ষিণ কোরিয়া ইউন সুক ইওল প্রেসিডেন্ট অপসারণ

সংশ্লিষ্ট সংবাদ: দক্ষিণ কোরিয়া

০৪ আগস্ট ২০২৬
রেকর্ড তাপপ্রবাহে দক্ষিণ কোরিয়ায় ১৬ জনের মৃত্যু
২২ এপ্রিল ২০২৬
পাইলটরা ছবি তুলতে গিয়েই সংঘর্ষ হয়েছিল সেই দুই যুদ্ধবিমানের
৩০ অক্টোবর ২০২৫
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এশিয়ান পারফর্মিং আর্টসে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
  2. ২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
  3. গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
  4. ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে
  5. যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
  6. সৌদিতে একই সময়ে আরামকো ও জুবাইল গ্যাস স্থাপনায় বিস্ফোরণ-আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x