Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:১৫, ২৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:১৫, ২৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৫
আরও খবর
ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কূটনীতিকরা : অ্যাক্সিওস
সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধক্ষেত্রে এআই : ‘প্রজেক্ট মেভেন’ সম্পর্কে ৫ তথ্য

ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বাদ দিতে হবে : মার্কো রুবিও

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:১৫, ২৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:১৫, ২৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৬:২০, ২৪ এপ্রিল ২০২৫
মার্কিন পররারষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : এএফপি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তি করতে হলে কিংবা সামরিক হামলার ঝুঁকি এড়াতে ইরানকে সব ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে জানিয়েছেন মার্কিন পররারষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) সাংবাদিক বারি ওয়েসিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মার্কো রুবিও বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একটি চুক্তি করতে চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে এতে সামরিক হামলার ঝুঁকিও এড়াতে সক্ষম হবে তেহরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যদি শান্তিপূর্ণ পারমানবিক কর্মসূচি চায়, তারা সেটি করতেই পারে। তবে সেক্ষেত্রে অন্যান্য দেশের মতো সমৃদ্ধ উপাদানগুলো (ইউরেনিয়াম) আমদানি করতে হবে।

এদিকে, ইরান বরাবরই দাবি করে আসছে তারা শান্তিপূর্ণভাবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে। সক্ষমতা থাকলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব প্রত্যাখান করেছে তেহরান।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বের করে নিয়ে আসে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ইরানকে চাপে ফেলতে আরও কঠিন শর্ত দিয়ে একটি চুক্তির সম্পাদনের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প গত ৫ মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে আলোচনায় আসার জন্য একটি চিঠি লেখেন। পরদিন টেলিভিশন সাক্ষাৎকারে এসে নিজেই বলেন, আমি তাদের একটি চিঠি লিখেছি। চিঠিতে বলেছি, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন, নাহলে আমরা সামরিক হামলা চালাতে বাধ্য হব। সেটি কিন্তু খুব খারাপ হবে।

প্রথমে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখান করলেও ইতিমধ্যে দুই দফা আলোচনা হয়েছে দেশ দুটির মধ্যে। চলতি সপ্তাহের শেষ নাগাদ কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। নিজেদের অর্থনীতির উন্নতির লক্ষ্যে ইরান এমন একটি চুক্তি চায়, যেখানে দেশটির ওপর চলমান নানা ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হওয়া থেকে এখনও অনেক দূরে রয়েছি আমরা। কোনো চুক্তি আদৌ হবে কিনা, তা-ও বলা যাচ্ছে না। তবে আমরা চাই একটি শান্তিপূর্ণ সমাধান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জর্জরিত পরিস্থিতি উল্লেখ করে রুবিও বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বা অন্যকোনো শক্তি যদি ইরানে হামলা চালায়, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই হামলা চালাতে পারতেন, কিন্তু তিনি তা না করে শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন।

এর আগে, গত সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা শেষে ইরান চাইলে সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফ উইটকফ। তবে এতে আপত্তি জানায় অনেক রক্ষণশীল আমেরিকানসহ ইসরায়েল। পরে ট্রাম্প প্রশাসন জানায়, চুক্তি করতে হলে ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্র ইরান মার্কো রুবিও পারমাণবিক অস্ত্র
০২ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
০২ মার্চ ২০২৬
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
০১ মার্চ ২০২৬
ইরানে হামলায় বিভক্ত রিপাবলিকানরা, ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ
০১ মার্চ ২০২৬
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
০১ মার্চ ২০২৬
ইরান এখন কোণঠাসা, সমঝোতা আরও সহজ হবে : ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬
কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত ট্রাম্পের
২৮ ফেব্রুয়ারি ২০২৬
পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রতি অসন্তুষ্ট ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প
২২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস
  2. সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
  3. ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
  4. যুদ্ধক্ষেত্রে এআই : ‘প্রজেক্ট মেভেন’ সম্পর্কে ৫ তথ্য
  5. ট্রাক থেকে ১২ টন চকলেট উধাও, চোরের রুচির প্রশংসা কিটক্যাটের
  6. ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x