Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:০৫, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:০৭, ২৭ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:০৫, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:০৭, ২৭ এপ্রিল ২০২৫
আরও খবর
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুলের
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?
হরমুজে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:০৫, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:০৭, ২৭ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:০৫, ২৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৪:০৭, ২৭ এপ্রিল ২০২৫
ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২৬ এপ্রিল) দিনভর এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশকিছু বেসামরিক আবাসিক বাড়ি, জনসমাগমের স্থান ও তাবুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাসাল বলেন, ইসরায়েলি এসব হামলায় গাজা শহরের পশ্চিম ও দক্ষিণে দুটি বাড়িতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় উত্তর গাজার বেইত হানুনে তিনজন নিহত হয়েছেন। মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় দুজন নিহত হয়েছেন।

গাজার দেইল আল বালাহ শহরের একটি ক্যাফেতে হামলায় চারজন, মাগাজি শরণার্থী শিবিরের উত্তরে ফিলিস্তিনি জনসমাগমস্থলে ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

মধ্য গাজার আল জাওয়াইদা, খান ইউনিসের আল মাওয়াশিতে ইসরায়েলি গোলাবর্ষণে  আরও সাতজন নিহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপাত্র বাসাল।

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে। এতে অন্তত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ৫ হাজার ৪৮৩ জন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৫১ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর সর্বমোট আহত হয়েছেন  ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন।

ইসরায়েলি বাহিনী এখনো গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। গাজার বিভিন্ন এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর।

হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শনিবার পূর্ব গাজার শুজাইয়া পাড়ায় একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যোদ্ধারা। এতে বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছেন।

গত শুক্রবার দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে শনিবার সন্ধ্যায় পৃথক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ও ইসরায়েল পুলিশ। ইসরায়েলি নিহতরা হলো সাঁজোয়া যানের কর্পস অফিসার ও প্লাটুন কমান্ডার ইডো ভোলোচ (২১) ও সীমান্ত পুলিশের আন্ডারকভার অফিসার ইতজাক কাহানা (১৯)।

এদিকে চলমান যুদ্ধের মধ্যে হামাস শনিবার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ বছরের যুদ্ধবিরতির শর্তে সমস্ত ইসরায়েলি জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় তাদের খাদ্য মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তারা তাদের মজুদের সর্বশেষ খাদ্যটুকু স্থানীয়দের মাঝে বিতরণ করেছেন।

এমতাবস্থায় গাজায় সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি প্রধান সাহায্যকারী সংস্থা।

ফিলিস্তিন ইসরায়েল গাজা হামলা
০৭ আগস্ট ২০২২
গাজায় ইসরায়েলি বোমা হামলা, নিহত বেড়ে ৩১
০৬ আগস্ট ২০২২
জ্বালানি সংকটে উৎপাদন স্থগিতের পথে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র
০৫ আগস্ট ২০২২
গাজায় ইসরায়েলি বিমান হামলা, ৫ বছরের শিশুসহ নিহত ১০
২৪ জুলাই ২০২২
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে নিহত দুই ফিলিস্তিনি
২২ জুন ২০২২
ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে ফিলিস্তিনি নিহত
১৮ জুন ২০২২
গাজায় হামাসের সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
২৮ মে ২০২২
ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী
২৭ মে ২০২২
সাংবাদিক শিরিন হত্যার ঘটনায় আইসিসিতে মামলার প্রস্তুতি
১৫ মে ২০২২
নকবা দিবসে বিক্ষুব্ধ ফিলিস্তিন
১৩ মে ২০২২
নিহত সাংবাদিকের শবযাত্রী ফিলিস্তিনিদের পেটাল ইসরায়েলি সেনারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
  2. ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  3. প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা মোদির, ককরোচ পার্টির প্রত্যাখ্যান
  4. মোদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি
  5. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  6. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x