Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৫ মে ২০২৫
আপডেট: ১৩:৪৪, ২৫ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৫ মে ২০২৫
আপডেট: ১৩:৪৪, ২৫ মে ২০২৫
আরও খবর
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করা হবে : বাণিজ্যমন্ত্রী
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
ভারতের সঙ্গে আমাদের অনেক বেশি লেনদেন আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?
যেখানে ঝাড়ুদারদের বেতন আড়াই লাখ, ইঞ্জিনিয়ারদের ১০ লাখ

প্রবল ঝড়-বৃষ্টিতে দিল্লিতে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন, রাস্তাঘাটে জলাবদ্ধতা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৫ মে ২০২৫
আপডেট: ১৩:৪৪, ২৫ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ২৫ মে ২০২৫
আপডেট: ১৩:৪৪, ২৫ মে ২০২৫
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের ফলে একটি গাছ গাড়ির ওপরে উপড়ে পড়ে। ছবি: এএফপি

ভারতের দিল্লি ও আশপাশের এলাকায় রাতভর প্রবল বৃষ্টি, বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার কারণে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে, অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং উড়োজাহাজ চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে।

মোতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীন দয়াল উপাধ্যায় মার্গ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।

দিল্লির প্রধান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ছয় ঘণ্টায় ৮১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে সমস্যা দেখা দেয়। রাত ৩টা ৫৯ মিনিটে একটি পোস্টে ইন্ডিগো জানায়, খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজ চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটেছে। দুই ঘণ্টা পর আবারও জানানো হয়, ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দর থেকে ছাড়া ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছিল। তখন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় 'রেড অ্যালার্ট' জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে একটি বজ্রঝড় সেল দিল্লির দিকে অগ্রসর হচ্ছিল। এর প্রভাবে প্রবল বজ্রঝড়, ধুলোবালি, ঘনঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বা তার বেশি গতির দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক করে বলেছে, খোলা জায়গা এড়িয়ে চলতে, গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেওয়াল বা অনিরাপদ কাঠামোর পাশে না থাকতে এবং জলাশয়ের কাছে না যেতে।

বুধবার উত্তর দিল্লিতে একটি বিশাল মেঘমালা প্রবেশ করে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়। এতে ধুলিঝড় ও প্রবল দমকা হাওয়া শুরু হয়, যার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০-৬০ কিমি, কিছু জায়গায় ৭০ কিমি পর্যন্ত, সঙ্গে ছিল হালকা বৃষ্টি। এ সময় দিল্লির অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।

উল্লেখ্য, এই ঝড়-বৃষ্টি এমন সময় এলো, যখন মৌসুমি বায়ু (মনসুন) নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই কেরালায় পৌঁছে গেছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে আগাম আগমন। সাধারণত ১ জুনের মধ্যে মনসুন কেরালায় প্রবেশ করে এবং ৮ জুলাইয়ের মধ্যে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে এটি বিদায় নিতে শুরু করে এবং ১৫ অক্টোবরের মধ্যে পুরোপুরি শেষ হয়।

ভারত জলাবদ্ধতা ঝড়

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০২ মার্চ ২০২৬
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
যেখানে ঝাড়ুদারদের বেতন আড়াই লাখ, ইঞ্জিনিয়ারদের ১০ লাখ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রতি অটল সমর্থনের আশ্বাস পুতিনের
  2. তুরস্কের আকাশে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো
  3. ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন অভ্যন্তরীণ বিষয় : চীন
  4. দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০
  5. লেবাননের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের
  6. ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x