Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৯:৩৯, ১৩ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৯:৩৯, ১৩ জুন ২০২৫
আরও খবর
ইরানের ওপর চাপ জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে : পেজেশকিয়ান
সৌদিতে ২০০ মার্কিন সেনা, গোয়েন্দা তথ্য দিয়ে হুতি দমনের চেষ্টা
আমরা ইরানে জিতছি, হরমুজ প্রণালি আমাদের দখলে : দাবি ট্রাম্প
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
দৌলতদিয়ায় দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহত, তদন্তে সিআইডি

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৯:৩৯, ১৩ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৯:৩৯, ১৩ জুন ২০২৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এএফপির ফাইল ছবি

ইরানে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ‘জড়িত নয়’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরপরই এক বিবৃতিতে এ কথা জানান রুবিও। খবর আলজাজিরার।

ইরানে হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের সামরিক অভিযান ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে।

এদিকে, ইরানের রাজধানীতে আবাসিক ভবনগুলোতে হামলার খবর প্রকাশের পর দেশটির কর্তৃপক্ষ তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করার পরপরই ইরানে এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ, ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতের শেষভাগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলা চালানোর পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণায় আরও বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা।’

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

ইরান হামলা ইসরায়েল যুদ্ধ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
০৬ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
০৫ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
০৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি
০১ সেপ্টেম্বর ২০২৬
সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
৩১ আগস্ট ২০২৬
লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
৩০ আগস্ট ২০২৬
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
২৭ আগস্ট ২০২৬
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
২৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
২৩ আগস্ট ২০২৬
ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর চাপ জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে : পেজেশকিয়ান
  2. বয়স্ক সেবার নামে কোটি ডলার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড
  3. গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা
  4. ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৪৬ হাজার মানুষ : জাতিসংঘ
  5. লাখো বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মাস আগস্ট, জাতিসংঘের সতর্কবার্তা
  6. টানা তিন সপ্তাহ পতন, বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x