Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
লালমনিরহাটে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা
হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
মিনেসোটায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে পেন্টাগনের নির্দেশ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই বলেন্দ্র শাহ?

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৯ সেপ্টেম্বর ২০২৫

জেন-জি’র আন্দোলনের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন সবার দৃষ্টি কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহের (ব্যালেন) দিকে। অনলাইন প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে নেতৃত্ব গ্রহণের জন্য জোরালো সমর্থন জানানো হচ্ছে। খবর এনডিটিভির।

নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা তীব্র আকার ধারণ করে। এই অস্থিরতা ‘জেনারেশন জেড’ নামে পরিচিত তরুণদের নেতৃত্বে শুরু হয়েছিল। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশি অভিযানে অন্তত ১৯ জন নিহত ও শত শত লোক আহত হয়, যাদের মধ্যে অনেকেই ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী।

এই উত্তাল পরিস্থিতিতে র‍্যাপার থেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাওয়া মেয়র বালেন্দ্র শাহ তরুণ বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, এই সমাবেশটি স্পষ্টতই জেনারেশন-জেডের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে আমিও বৃদ্ধ বলে মনে হতে পারি। তিনি আরও বলেন, তরুণদের আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনা বোঝা জরুরি, কোনো রাজনৈতিক দল বা নেতা যেন এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা না করে। তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তার পূর্ণ সমর্থন তরুণদের সঙ্গে থাকবে বলে জানান।

বলেন্দ্র শাহের উত্থান

সোমবার সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বলেন্দ্র শাহ দ্রুতই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে একটি জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। অনেকেই তাকে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

একজন লিখেছেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে পার্থক্য হল আমাদের একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী আছেন যিনি ব্যক্তিগত স্বার্থ ছাড়াই কেবল দেশের ভালোর জন্য কাজ করবেন।’

আরেকটি মন্তব্যে বলা হয়, এই আন্দোলনের জন্য বালেনের মতো একজন নেতার প্রয়োজন, যিনি ফলাফলে পৌঁছানো পর্যন্ত এটিকে এগিয়ে নিয়ে যাবেন।’

বলেন্দ্র শাহের পরিচয়

১৯৯০ সালে কাঠমাণ্ডুতে জন্ম নেওয়া বলেন্দ্র শাহ একজন সিভিল প্রকৌশলী। তিনি কাঠমাণ্ডুতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করার পর ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে প্রবেশের আগে বলেন্দ্র শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের একজন জনপ্রিয় র‍্যাপার ও গীতিকার ছিলেন। তার গানের মাধ্যমে তিনি প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক বিষয়গুলো তুলে ধরতেন।

২০২২ সালে বলেন্দ্র শাহ কাঠমাণ্ডু মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীদের পরাজিত করে তিনি ৬১ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভুয়া তথ্য, প্রতারণা ও ঘৃণামূলক বক্তব্য রোধের অজুহাতে নেপাল সরকার ২৬টি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ‘জেন জি’ আন্দোলন নামে প্রতিবাদ শুরু হয়। রাজধানী কাঠমান্ডু ও বিভিন্ন বড় শহরে হাজারো তরুণ-তরুণী ও শিক্ষার্থী নেমে আসে রাস্তায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে।

এদিকে ক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানিয়েছেন, তিনি আজ থেকেই কার্যকরভাবে পদত্যাগ করছেন। দেশের সংকট সমাধান ও রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নেপাল বিক্ষোভ প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

০৬ নভেম্বর ২০২৫
নেপালে তুষারধসে ৯ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৭
২৬ অক্টোবর ২০২৫
নেপালে তরুণদের মন্ত্রিসভায় আনলেন সুশীলা কার্কি
০৫ অক্টোবর ২০২৫
নেপাল ও ভারতে বন্যা-ভূমিধসে নিহত ৬৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১
  4. ওমরাহ পালনে গিয়ে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ
  5. যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
  6. গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x