Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৩, ০৫ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৩, ০৫ অক্টোবর ২০২৫
আরও খবর
ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০
নির্বাচনি ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ২
কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাম্পের হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় নিহত ৭০

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৩, ০৫ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৩, ০৫ অক্টোবর ২০২৫
৩ অক্টোবর গাজা সিটির জর্ডান ফিল্ড হাসপাতালের আশেপাশে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক দেখানো হচ্ছে। ছবি: এএফপি

গাজায় বোমা হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার (৪ অক্টােবর) দিনভর গাজা সিটির দুর্ভিক্ষকবলিত এলাকায় ভয়াবহ বিমান ও গোলাবর্ষণে অন্তত ৪৫ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। খবর আল জাজিরার। 

গাজা সিটির তুফাহ্ মহল্লায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের বেশ কয়েকজনসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মাস বয়সী শিশুসহ সাত শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। হামলায় আশপাশের ভবনও ধ্বংস হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ গাজার তথাকথিত “নিরাপদ অঞ্চল” আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোলাবর্ষণে দুই শিশু নিহত ও আরও অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে হামলার খবর দিয়েছে আল-জাজিরার প্রতিবেদক।

গাজার হাসপাতালগুলোতে আহতদের ঢল সামলানো সম্ভব হচ্ছে না। উত্তরাঞ্চলের কার্যকর হাসপাতালগুলো জ্বালানি সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।

হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশে সম্মত হয়েছে। এর মধ্যে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত। তবে হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানায়নি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি দেরি মেনে নেব না। এখনই কাজ শেষ করতে হবে। সবাই ন্যায্য আচরণ পাবে।” তিনি জানিয়েছেন, ইসরায়েল একটি প্রাথমিক ‘প্রত্যাহার সীমা’তে সম্মত হয়েছে, যা হামাসকেও জানানো হয়েছে। হামাস নিশ্চিত করলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বন্দি বিনিময় শুরু হবে।

আগামী সোমবার (৬ অক্টোবর) মিসরের কায়রোতে ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করবে। ট্রাম্প তার দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে আলোচনায় পাঠাচ্ছেন।

হামাস বলেছে, ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলের হামলা প্রমাণ করে “নেতানিয়াহুর মিথ্যাচার”। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামিক দেশগুলোকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা এর তিনগুণ পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  2. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  3. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  4. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  5. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  6. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x