Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২০, ১২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২০, ১২ অক্টোবর ২০২৫
আরও খবর
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ সদস্য আহত
জাতিসংঘের ২ কর্মীকে আটক করেছে আফগান গোয়েন্দা সংস্থা
আমরা শুধু সীমান্তই নয়, স্বপ্নও ভাগাভাগি করি : ভারতীয় হাইকমিশনার
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

আফগান সীমান্তে তালেবান-পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২০, ১২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২০, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। গত সপ্তাহে কাবুলে বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইরান, কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারিজমি শনিবার (১১ অক্টােবর) রাতে বলেন, পাকিস্তানের “বারবার সীমান্ত লঙ্ঘন ও বিমান হামলার” জবাবে তালেবান বাহিনী “সফল পাল্টা হামলা” চালিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, অভিযানটি মধ্যরাতে শেষ হয়। খবর আল জাজিরার।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান বাহিনীর হামলাকে “উসকানিমূলক ও অপ্ররোচিত” বলে দাবি করে জানান, “প্রত্যেক ইটের জবাবে আমরা পাথর ছুড়ব।”

নাকভি আরও বলেন, “নাগরিকদের ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী সেনারা তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি বরদাস্ত করা হবে না।”

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়,  সীমান্তের অন্তত ছয়টি স্থানে আফগান বাহিনীর হামলা হয়। এতে পাকিস্তান সেনাবাহিনী “তীব্র পাল্টা প্রতিক্রিয়া” জানায়। টেলিভিশনে রাতে গোলাগুলি ও কামানের আগুনের আলোর দৃশ্য সম্প্রচার করা হয়।

তবে সংঘর্ষ শেষ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এই সহিংসতা এমন সময় ঘটছে যখন গত বৃহস্পতিবার (৯ অক্টােবর) কাবুলে একাধিক বিস্ফোরণে অন্তত কয়েকজন নিহত হয়, যা পাকিস্তানের বিমান হামলা থেকে হয়েছে বলে উল্লেখ করেছে তালেবান। যদিও ইসলামাবাদ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন পাকিস্তানি তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহায়তায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং তালেবান বলেছে, তারা কোনো দেশকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় না।

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে প্রতিবেশী দেশগুলো উদ্বেগ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট — উভয় দেশকে সংযম প্রদর্শন করতে হবে। দুই দেশের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখে।”

কাতারও গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে “সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে, সংযম বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমনে কাজ করতে” আহ্বান জানিয়েছে।

সৌদি আরবও একই আহ্বান জানিয়ে বলেছে, “উভয় দেশকে সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং সংলাপ ও প্রজ্ঞার পথ গ্রহণের আহ্বান জানাই, যাতে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।”

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে সৌদি আরব এবং পাকিস্তান ও আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তান আফগানিস্তান গোলাগুলি তালেবান সীমান্ত
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত, সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
০৮ জুলাই ২০২৬
পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
০৮ জুলাই ২০২৬
আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
০৩ জুলাই ২০২৬
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০
২৯ জুন ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা : খাদ্যপণ্য, সার ও পাটখাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
২৮ জুন ২০২৬
পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ শিশুসহ ১১ জন নিহত
  2. নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
  3. মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
  4. যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের’ অবরোধের হুমকি, কী হবে ইরানের কৌশল?
  5. ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪০, জীবিতদের সন্ধানে তৎপর উদ্ধারকর্মীরা
  6. জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মেনে নেওয়ার’ প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x