Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৫
আরও খবর
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, আলোচনা হলো যেসব বিষয়ে
জব্দকৃত সম্পদের একটি অংশ দিয়ে ‘প্রয়োজনীয় পণ্য’ কিনবে ইরান
ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ইরানের
ক্রিপ্টোকারেন্সি থেকেই এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলার

সিরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন, আপনার স্ত্রী কতজন?

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৫
১০ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে করমর্দন করছেন। ছবি: এএফপি

হোয়াইট হাউসের একান্ত বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে অদ্ভুত এক মুহূর্ত তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি পারফিউম হাতে নিয়ে তিনি সিরীয় নেতাকে তা স্প্রে করে বলেন, ‘এটা পুরুষদের জন্য। এটা সেরা ঘ্রাণ, ঠিক আছে?’

ভিডিও ফুটেজে দেখা গেছে, একসময় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এক প্যারামিলিটারি গ্রুপের সাবেক নেতা শারাকে ট্রাম্প বেশ বন্ধুত্বপূর্ণভাবে বরণ করে নেন। হাস্যরস মিশ্রিত কথোপকথনে ট্রাম্প পরে জিজ্ঞেস করেন, ‘আপনার স্ত্রী কতজন? একজন?’

শারা হেসে বলেন, ‘একজনই।’ তখন ট্রাম্প তার হাতে আলতো করে চাপ দিয়ে মজা করে বলেন, ‘আপনাদের ক্ষেত্রে কখনো নিশ্চিত হতে পারি না।’

ইসলামে নির্দিষ্ট শর্তে চারজন স্ত্রী রাখার অনুমতির প্রসঙ্গ টেনে ট্রাম্পের এই রসিকতা একেবারেই ভিন্ন পরিবেশ সৃষ্টি করে দেয়—বিশেষ করে এই বিবেচনায় যে, বহু বছর আগে মার্কিন সেনাবাহিনীর কুখ্যাত আবু গরাইব কারাগারে বন্দি ছিলেন শারা।

সিরিয়ার পিআর মিশন

ওয়াশিংটনে শারার এই সফর ছিল একধরনের আন্তর্জাতিক জনসংযোগ (পিআর) প্রচারণার অংশ। যুদ্ধবেশ ছেড়ে এখন তিনি জানাতে চান, তার নেতৃত্বাধীন ‘হায়াত তাহরির আল-শাম’ পশ্চিমা বিশ্বের জন্য কোনো হুমকি নয়, বরং তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর নতুন পথ খুঁজছে।

তবে ট্রাম্পের জন্য এই সফর ছিল কূটনৈতিকভাবে সংবেদনশীল এক ঘটনা। তার ঘনিষ্ঠ কিছু রক্ষণশীল সমর্থক, বিশেষ করে কর্মী লরা লুমার, হোয়াইট হাউসের বৈঠকটি কঠোর ভাষায় সমালোচনা করেন। লুমার বলেন, ‘এই ঘটনার মধ্যে আমি কোনো হাস্যরস দেখতে পাচ্ছি না।’

বিশেষ সতর্কতা ও গোপন বৈঠক

সোমবারের (১০ নভেম্বর) বৈঠকে শারাকে স্বাভাবিক প্রোটোকল দেওয়া হয়নি। তিনি লিমুজিনে হোয়াইট হাউসের প্রধান ফটকে আসেননি; বরং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ব্যবহৃত পাশের একটি গোপন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেন। কোনো পতাকা, গার্ড অব অনার বা দরজায় প্রেসিডেন্টের করমর্দন ছিল না।

ট্রাম্পও তার স্বাভাবিক সংবাদ সম্মেলন এড়িয়ে যান এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেননি।

‘আমি তাকে পছন্দ করি’

সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়, সফরের সময় দেশটি আইএসবিরোধী বৈশ্বিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। এর পরদিনই ট্রাম্প ‘সিজার অ্যাক্ট’–এর আওতায় সিরিয়ার ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে আরোপিত কিছু নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দেন।

বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সে খুব কঠিন জায়গা থেকে এসেছে, কঠিন মানুষও বটে... আমি তাকে পছন্দ করি।’

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সিরিয়া আহমেদ আল-শারা
৩০ জুন ২০২৬
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রে চাপ বাড়ছে
২৪ জুন ২০২৬
ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
২৪ জুন ২০২৬
পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা
২৪ জুন ২০২৬
ইরানে নতুন সামরিক পদক্ষেপে ট্রাম্পের ক্ষমতায় লাগাম, সিনেটে বিল পাস
২৩ জুন ২০২৬
ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের
২১ জুন ২০২৬
স্টারমারের পদত্যাগের গুঞ্জনে ট্রাম্পের খোঁচা
২১ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ঘোষণা জেডি ভ্যান্সের
২১ জুন ২০২৬
ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না
২১ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘ইতোমধ্যেই ভেঙে পড়ছে’, ট্রাম্পকে নিশানা ডেমোক্র্যাটদের
২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির তীব্র সমালোচনা বারাক ওবামার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ধ্বংস্তূপে আটদিন আটকে থাকার পর অলৌকিকভাবে উদ্ধার এক ব্যক্তি
  2. কিয়েভে রাশিয়ার নজিরবিহীন হামলা, নিহত বেড়ে ১৮
  3. ভারতে খনির পাথর ধসে ৭ শ্রমিকের মৃত্যু
  4. ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন
  5. চার মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤