Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
কামাল পারভেজ অভি, মক্কা
১৩:০০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৩:০০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৫
আরও খবর
সৌদির হজমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক
সৌদিতে প্রবাসী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মদিনায় বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

কামাল পারভেজ অভি, মক্কা
১৩:০০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৩:০০, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৫
সৌদি আরবের মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস। ছবি : এনটিভি

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগার পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার পর তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি যাচাই করছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদ আব্দুল শোয়াব নামে একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর শারীরিক অবস্থা জানা যায়নি।

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

তেলেঙ্গানা সরকারও জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

সৌদি আরব বাস দুর্ঘটনা ওমরাহ যাত্রী
২৮ মার্চ ২০২৬
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ১২ সেনা আহত
২৭ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন
১৮ মার্চ ২০২৬
মসজিদুল হারামে শায়খ আল-সুদাইসের টানা ৩৬ বছর কোরআন খতম
১৮ মার্চ ২০২৬
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
১৮ মার্চ ২০২৬
সৌদিতে ঈদ কবে জানা যাবে আজ
১৬ মার্চ ২০২৬
সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন 
১৬ মার্চ ২০২৬
লাইলাতুল কদরে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল
০৯ মার্চ ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
০৩ মার্চ ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানি হামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের
০৩ মার্চ ২০২৬
সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  2. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?
  3. ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
  4. হাইতিতে দলবদ্ধ হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ
  5. হরমুজ প্রণালি বন্ধের দায়িত্বে থাকা ইরানি নৌকমান্ডার নিহত
  6. জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে জি৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x