Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বললেন ট্রাম্প
ট্রাম্পের কৌতুকে হতবাক জাপানের প্রধানমন্ত্রী
গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?
আল জাজিরার বিশ্লেষণ

উচ্চমাত্রায় অ্যাসপিরিন নিচ্ছেন ট্রাম্প, কতটা ঝুঁকিপূর্ণ এই অভ্যাস?

এনটিভি অনলাইন ডেস্ক
০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০২:৩০, ০৩ জানুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর হৃদপিণ্ডে ‘সুন্দর ও পাতলা’ রক্ত প্রবাহ নিশ্চিত করতে প্রতিদিন উচ্চমাত্রার অ্যাসপিরিন গ্রহণ করেন। চিকিৎসকদের নির্ধারিত ডোজের চেয়ে বেশি মাত্রায় এই ওষুধ সেবন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কেন বেশি অ্যাসপিরিন নিচ্ছেন ট্রাম্প?

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি গত ২৫ বছর ধরে উচ্চমাত্রার অ্যাসপিরিন গ্রহণ করে আসছেন। তাঁর মতে, অ্যাসপিরিন রক্ত পাতলা রাখার জন্য ভালো। ট্রাম্প বলেন, ‘আমি চাই না আমার হৃৎপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক। আমি চাই সুন্দর, পাতলা রক্ত প্রবাহিত হোক।’

প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, ট্রাম্প হৃদরোগ প্রতিরোধের জন্য প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন গ্রহণ করেন, যা এই উদ্দেশ্যে সর্বোচ্চ মাত্রা হিসেবে বিবেচিত। চিকিৎসকরা তাঁকে ডোজ কমানোর পরামর্শ দিলেও ট্রাম্প তাঁর পুরনো অভ্যাসেই অনড় রয়েছেন।

সম্প্রতি ট্রাম্পের হাতে কালচে ক্ষতের দাগ দেখা দেওয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ঘনঘন হ্যান্ডশেক ও নিয়মিত অ্যাসপিরিন ব্যবহারের ফলে ট্রাম্পের টিস্যুতে সামান্য জ্বালাপোড়া ও এই ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক একটি সমস্যা রয়েছে, যা তাঁর রক্ত প্রবাহকে কিছুটা বাধাগ্রস্ত করে।

চিকিৎসা বিজ্ঞান কী বলে?

সাধারণত ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে ৩০০ মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহৃত হয়। তবে হৃদরোগ বা স্ট্রোক প্রতিরোধের জন্য চিকিৎসকরা সাধারণত ৮১ মিলিগ্রামের একটি ছোট ডোজ নিয়মিত সেবনের পরামর্শ দেন।

মার্কিন প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স জানায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন ব্যবহারের সুবিধা কমে যায় ও অভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ৭৫ বছর বয়সের পর অ্যাসপিরিন ব্যবহার বন্ধ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

দীর্ঘ সময় ধরে বা উচ্চ মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ করলে পাকস্থলী বা অন্ত্রে আলসার হতে পারে। এছাড়া হালকা বদহজম থেকে শুরু করে কাশির সঙ্গে রক্ত আসার মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।

অ্যাসপিরিন বিষক্রিয়ার আশঙ্কা

ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের মতে, শরীরের সহ্যক্ষমতার চেয়ে বেশি অ্যাসপিরিন গ্রহণ করলে ‘অ্যাসপিরিন টক্সিসিটি’ বা বিষক্রিয়া হতে পারে। এর লক্ষণগুলো হলো- কানে অনবরত বাজনা বা শব্দ হওয়া। পেটে তীব্র ব্যথা, বমি ও তন্দ্রাচ্ছন্নতা। মারাত্মক ক্ষেত্রে এটি রক্তকে অ্যাসিডিক করে তুলতে পারে, যা ফুসফুসে পানি জমা হওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার কারণ হতে পারে।

৭৯ বছর বয়সে ট্রাম্পের এই অভ্যাসটি চিকিৎসকদের মতে ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে, কারণ এটি তাঁর কিডনি ও লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের এই স্বাস্থ্য সচেতনতা কি সত্যিই ফলদায়ক, নাকি উল্টো বিপদের কারণ— তা নিয়ে বিতর্ক চলছেই।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র
০৭ ডিসেম্বর ২০২৫
সমুদ্রপথের পর স্থলভাগেও অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের
০৫ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলায় সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ
০৪ ডিসেম্বর ২০২৫
পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান : ট্রাম্প
০২ ডিসেম্বর ২০২৫
হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে : ট্রাম্প
৩০ নভেম্বর ২০২৫
‘ট্রাম্প শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে দুর্বল’
২৯ নভেম্বর ২০২৫
‘অটোপেন’ ব্যবহার করা বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করবেন ট্রাম্প
২৮ নভেম্বর ২০২৫
তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা ট্রাম্পের
২৮ নভেম্বর ২০২৫
খুব শিগগিরই ভেনেজুয়েলায় ‘স্থল অভিযান’ : ট্রাম্প
২৫ নভেম্বর ২০২৫
১২ দেশের নাগরিকদের ‘সুরক্ষা মর্যাদা’ বাতিল করলেন ট্রাম্প  
২২ নভেম্বর ২০২৫
যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বললেন ট্রাম্প
  2. যুদ্ধের আগুনে ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ
  3. যুদ্ধ ও সংকটের ছায়ায় এবারের ইরানি নববর্ষ ‘নওরোজ’
  4. মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত
  5. ট্রাম্পের কৌতুকে হতবাক জাপানের প্রধানমন্ত্রী
  6. যুদ্ধ শেষে ইসরায়েলের মধ্য দিয়ে তেল-গ্যাস পরিবহণের দাবি নেতানিয়াহুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x