Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
স্পেনে দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১
ইসরায়েলি কূটনীতিককে তলব করল স্পেন

স্পেনের রানি হতে প্রস্তুত ২০ বছর বয়সী লিওনর

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬

দীর্ঘ দেড়শ বছরেরও বেশি সময় পর নারী শাসকের অধীনে যাচ্ছে স্পেন। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা ২০ বছর বয়সী রাজকুমারী লিওনর দেশটির সিংহাসনে আরোহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি হবেন ১৮০০-এর দশকে শাসন করা রানি দ্বিতীয় ইসাবেলার পর দেশটির প্রথম ‘কুইন রেগনান্ট’ বা সার্বভৌম রানি। খবর এনডিটিভির।

১৭০০ এর দশকের শুরু থেকে স্পেনের সিংহাসন বুরবোঁ রাজবংশের দখলে। ১৯৭৫ সালে জেনারেল ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের পর রাজা কার্লোস রাজতন্ত্র পুনরুদ্ধার করেন। ২০১৪ সালে তিনি সিংহাসন ত্যাগ করলে তার ছেলে ফিলিপ রাজা হন। রাজা ফিলিপ ও প্রাক্তন সাংবাদিক লেতিজিয়া দম্পতির দুই কন্যা—রাজকুমারী লিওনর ও ইনফান্তা সোফিয়া। যেহেতু ফিলিপের কোনো পুত্রসন্তান নেই, তাই সংবিধান অনুযায়ী লিওনরই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী।

স্পেনের আইন অনুযায়ী, সিংহাসনের উত্তরাধিকারীকে সশস্ত্র বাহিনীর ‘কমান্ডার-ইন-চিফ’ হওয়ার প্রস্তুতি হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে প্রশিক্ষণ নিতে হয়। লিওনর এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করছেন।

২০২৩ সালে সেনাবাহিনীতে বুট ক্যাম্পের মাধ্যমে লিওনরের সামরিক জীবন শুরু হয়। ২০২৪ সালে তিনি নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ ‘সেবাস্তিয়ান দে এলকানোতে’ করে ১৭ হাজার মাইল দীর্ঘ এক সমুদ্রযাত্রা সম্পন্ন করেন। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পিলাটাস পিসি-২১ বিমানে নিজের প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করে স্প্যানিশ রাজপরিবারের প্রথম নারী পাইলট হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি বিমান ও মহাকাশ একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।

অসামান্য এই প্রস্তুতির পাশাপাশি লিওনর পড়াশোনাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ব্রিটেনের ওয়েলসের বিখ্যাত ইউডব্লিউসি আটলান্টিক কলেজ থেকে আন্তর্জাতিক রাজনীতি ও সংবিধান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্প্যানিশ, কাতালান, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি ও ম্যান্ডারিনসহ মোট ছয়টি ভাষায় সাবলীল। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ এবং প্রগতিশীল এক ভবিষ্যৎ রানি হিসেবে লিওনর ইতোমধ্যে স্পেনের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজা ফিলিপের অবসর গ্রহণ বা প্রয়াণের পর আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন এই ‘জেন-জি’ রাজকুমারী, যা স্পেনের রাজতন্ত্রের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে।

স্পেন রানী রাজকুমারী
০২ অক্টোবর ২০২৫
ইসরায়েলি কূটনীতিককে তলব করল স্পেন
১৪ সেপ্টেম্বর ২০২৫
স্পেনে সাইক্লিং রেসে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, প্রধানমন্ত্রী সানচেজের সমর্থন
১৯ আগস্ট ২০২৫
স্পেনে দাবানলে পুড়েছে আরও ৩০ হাজার হেক্টর জমি 
১২ আগস্ট ২০২৫
স্পেনে দাবানলে একজনের মৃত্যু, হাজারো মানুষ বাড়িছাড়া
২৯ মে ২০২৫
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী নৌকা ডুবে নিহত ৭
২৯ এপ্রিল ২০২৫
স্পেন-পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরেছে
২৮ এপ্রিল ২০২৫
স্পেন-পর্তুগালের বড় অংশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজাকে লক্ষ্য করে কাদা ছুড়ল বিক্ষুব্ধ বন্যাদুর্গতরা
০৩ নভেম্বর ২০২৪
স্পেনের বন্যাদুর্গত এলাকায় পাঠানো হচ্ছে আরও ১০ হাজার সেনা ও পুলিশ
২৯ এপ্রিল ২০২৪
চলছে স্ত্রীর দুর্নীতির তদন্ত, পদত্যাগ করবেন না স্পেনের প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
  3. রেকর্ড বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন
  4. যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান
  5. হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
  6. ট্রাম্পের হুমকিতে বড় পতনে কানাডিয়ান বিমান সংস্থা বোম্বার্ডিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x