Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৪, ২১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৪, ২১ জানুয়ারি ২০২৬
আরও খবর
পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স
ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কূটনীতিকরা : অ্যাক্সিওস
সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব নেতাদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৪, ২১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৪, ২১ জানুয়ারি ২০২৬
সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে পৌঁছানোর পর বুধবার এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (২১ জানুয়ারি) এই সফর ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে চরম উত্তেজনা ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ও ন্যাটোর প্রতি তার সংশয়পূর্ণ অবস্থান নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক টানাপোড়েন দেখা যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। 

এদিন এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটির দেখা দেওয়ায় ট্রাম্পের দাভোসে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তবে দাভোসে নামার আগেই তিনি ইউরোপীয় নেতাদের কটাক্ষ করেন। এর বিপরীতে দাভোসে সমবেত বিশ্ব নেতারা ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপ কোনো ‘বুলিং’ বা জবরদস্তি মেনে নেবে না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বৈপ্লবিক ভাষণে সতর্ক করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা এখন আর কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে না, বরং এটি স্থায়ীভাবে ‘ভেঙে’ পড়েছে।

ট্রাম্পের দাবি, রাশিয়া ও চীনের হাত থেকে রক্ষা করতে খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। গ্রিনল্যান্ড দখল নিয়ে কতদূর যেতে প্রস্তুত— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আপনারা শিগগিরই তা জানতে পারবেন।’ অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুট ট্রাম্পের এই সাম্রাজ্যবাদী আচরণের সমালোচনা করে ‘চিন্তাশীল কূটনীতির’ আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও রুট জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিপদে পড়লে ইউরোপ অবশ্যই এগিয়ে আসবে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নতুন আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিসের’ সনদ ঘোষণা করবেন ট্রাম্প। গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত হলেও এর লক্ষ্য অনেক বিস্তৃত বলে ধারণা করা হচ্ছে। এই বোর্ডে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। তবে কানাডাসহ অনেক দেশ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে দাভোসের তুষারশুভ্র পাহাড়ে কে বা কারা বড় অক্ষরে খোদাই করে লিখেছে ‘No Kings’ (কোনো রাজা নেই)—যা ট্রাম্পের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই দাভোস সফর ২০২৬ সালের বিশ্ব রাজনীতি ও অর্থনীতির গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প
০২ জানুয়ারি ২০২৬
ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র ‘তাদের উদ্ধারে এগিয়ে আসবে’ : ট্রাম্প
০১ জানুয়ারি ২০২৬
লাতিন আমেরিকার নৌযানে মার্কিন হামলায় নিহত আরও ৮ 
২৯ ডিসেম্বর ২০২৫
নিউ জার্সিতে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, পাইলট নিহত
২১ ডিসেম্বর ২০২৫
পাসপোর্টসহ মার্কিন নথি জালিয়াতি করে ৩৫ কোটি টাকা হাতিয়েছেন বাংলাদেশি যুবক
২১ ডিসেম্বর ২০২৫
সিরিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
২০ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে এপস্টেইন ফাইল প্রকাশ শুরু, উন্মোচিত হচ্ছে গোপন নথি ও ছবি
১৭ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আরও ৬ দেশ
১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্রের
১৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র
১৪ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কূটনীতিকরা : অ্যাক্সিওস
  3. ইরানে স্থলবাহিনী পাঠানো ‘এখনই জরুরি নয়’ : ট্রাম্প
  4. মার্কিন ঘাঁটির কাছে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৭
  5. হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
  6. তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x