Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৬, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৬, ১০ মার্চ ২০২৬
আরও খবর
কুয়েত ও লেবাননে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত
ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
আমিরাতে ইরানি হামলায় নিহতদের নাম প্রকাশ

উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র ও নজরদারি বিমান পাঠাবে অস্ট্রেলিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৬, ১০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:৪৬, ১০ মার্চ ২০২৬
৬ ফেব্রুয়ারি জাকার্তার মের্দেকা প্রাসাদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিবৃতি দিচ্ছেন। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র এবং নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের একটি ই-৭এ ওয়েজটেল নজরদারি বিমান এবং সহায়ক জনবল চার সপ্তাহের জন্য উপসাগরীয় অঞ্চলে পাঠানো হবে। এর লক্ষ্য হবে ওই অঞ্চলের আকাশসীমা সুরক্ষায় সহায়তা করা। খবর আল জাজিরার। 

আলবানিজ জানান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপের পর দেশটিতে মধ্যম পাল্লার উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে প্রায় এক লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক বসবাস করেন, যার মধ্যে প্রায় ২৪ হাজার সংযুক্ত আরব আমিরাতে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

অ্যান্থনি আলবানিজ আরও বলেন, অস্ট্রেলিয়া কোনো আক্রমণাত্মক সামরিক পদক্ষেপে অংশ নিচ্ছে না এবং ইরানের মাটিতে অস্ট্রেলীয় সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই।

অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৬০০ অস্ট্রেলীয় নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন। তবে এখনও অনেক নাগরিক অঞ্চলটিতে অবস্থান করছেন এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল গ্রিনস পার্টি। দলের সিনেটর লারিসা ওয়াটার্স বলেছেন, এতে অস্ট্রেলিয়া আবারও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।

লারিসা ওয়াটার্স সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে জড়ালে অস্ট্রেলীয় নাগরিকদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তান এবং ২০০৩ সালে ইরাক যুদ্ধেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া। ওই সংঘাতে দেশটির ৫০ জনের বেশি সামরিক সদস্য নিহত হন।

এদিকে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, দেশটি মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে আশ্রয় দিয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী এশিয়ান কাপ ২০২৬ উপলক্ষে তারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। সরকার তাদের মানবিক ভিসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নজরদারি বিমান মধ্যপ্রাচ্য সংযুক্ত আরব আমিরাত
১৪ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুক হামলায় নিহত ১২
১২ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ
৩০ নভেম্বর ২০২৫
বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ
১৯ অক্টোবর ২০২৫
বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে কুমির!
১৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
১৫ সেপ্টেম্বর ২০২৫
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলিয়ান
২৬ আগস্ট ২০২৫
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার, তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া
১৩ আগস্ট ২০২৫
চীনের আধিপত্য ভাঙতে অস্ট্রেলিয়ার বিলিয়ন ডলারের উদ্যোগ
১১ আগস্ট ২০২৫
সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
০৩ আগস্ট ২০২৫
ফিলিস্তিনিদের পক্ষে অস্ট্রেলিয়ায় বিশাল মিছিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত ও লেবাননে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  2. গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
  3. ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত
  4. ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
  5. সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x