Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১০ মার্চ ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
ইরানের পর কোন ‘শত্রু’ ট্রাম্পের সামনে?
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে : শামা ওবায়েদ
ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ

ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি, রেস্তোরাঁ বন্ধের শঙ্কা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০৫, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২২:০৮, ১০ মার্চ ২০২৬
ভারতের মথুরার একটি স্থানীয় রেস্তোরাঁয় তৈরি খাবার। এএফপির ফাইল ছবি  

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আমদানিতে বিঘ্ন ঘটায় ভারত সরকার মঙ্গলবার (১০ মার্চ) প্রাকৃতিক গ্যাস ও রান্নার গ্যাস সরবরাহে কড়াকড়ি আরোপ করেছে। এতে দেশজুড়ে বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চতুর্থ বৃহত্তম ক্রেতা এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। রান্নার কাজে ব্যবহৃত এই গ্যাসের বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়।

মুম্বাই থেকে এএফপির প্রতিনিধি জানান, ভারতের পেট্রোলিয়াম ও প্রকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে এলএনজি পরিবহণে বিঘ্ন ঘটেছে।’

মন্ত্রণালয় জানায়, নতুন এই নীতিমালার লক্ষ্য হলো ‘অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ন্যায্য বণ্টন নিশ্চিত করা এবং সরবরাহ অব্যাহত রাখা’।

এ নির্দেশনায় বলা হয়, এলএনজি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে গৃহস্থালি ব্যবহার, পরিবহণ খাত ও এলপিজি উৎপাদনে। তবে সার কারখানা ও চা শিল্পসহ অন্যান্য খাতে গ্যাস সরবরাহ চাহিদার ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে সীমিত রাখা হবে।

খবরে বলা হয়, ভারতে এই ঘাটতি সামাল দিতে পেট্রোকেমিক্যাল শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা গ্যাস আংশিক বা পুরোপুরি কমিয়ে দেওয়া হতে পারে। দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে সিরামিক ও টাইলস উৎপাদনকারী কয়েকটি কোম্পানি ইতোমধ্যে জানিয়েছে, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তাদের উৎপাদনে প্রভাব পড়তে পারে।

দেশজুড়ে রেস্তোরাঁ ও হোটেল খাতেও কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ গতকাল সোমবার আরেকটি সরকারি নির্দেশনায় গৃহস্থালি খাতে এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভারতের জাতীয় রেস্তোরাঁ সমিতি এক বিবৃতিতে জানায়, সরকার এই নির্দেশনায় দেশজুড়ে রেস্তোরাঁগুলোতে এলপিজি সরবরাহ বন্ধের ইঙ্গিত দিয়েছে।

সংগঠনটি বলেছে, রেস্তোরাঁ শিল্প মূলত বাণিজ্যিক এলপিজির ওপর নির্ভরশীল। এতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার মতো বিপর্যয় দেখা দিতে পারে।

ভারতের মুম্বাই-ভিত্তিক একটি হোটেল শিল্প সংগঠনের প্রধান পি সি রাও বলেন, পরিস্থিতি ‘খুবই সংকটপূর্ণ’। তিনি বলেন, ‘গ্যাস সরবরাহে আঘাত লেগেছে এবং অনেক ছোট প্রতিষ্ঠানের কাছে এক থেকে দুই দিনের মজুত আছে। বড় প্রতিষ্ঠানগুলোর কাছে হয়তো ১০ দিনের মতো মজুত আছে। এখন পরিস্থিতি বিবেচনায় রেখে অনেকেই তাদের মেনু পরিবর্তন বা সীমিত করার কথা ভাবছেন।’

ইরান-ইসরায়েল যুদ্ধ ভারত জ্বালানি গ্যাস

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৮ মিনিট আগে
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
১ ঘন্টা আগে
ইরানের পর কোন ‘শত্রু’ ট্রাম্পের সামনে?
১ ঘন্টা আগে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে হামলার বিপক্ষে ৫৯% মার্কিন নাগরিক : জরিপ
  2. ইরানে হামলার তীব্রতা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র : মার্কিন অর্থমন্ত্রী
  3. বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
  4. ইরানি ড্রোন নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র, বাহরাইনে বিস্ফোরণ কিসে?
  5. ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
  6. মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x