Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৬, ২৩ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৬, ২৩ মার্চ ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম
দুই মাসের সর্বোচ্চ স্তর থেকে কমল স্বর্ণের দাম
ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
বিশ্ববাজারে এক দিনেই তেলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা সাময়িক : মার্কিন জ্বালানি মন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৬, ২৩ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৬, ২৩ মার্চ ২০২৬
মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ছবি : এএফপি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সোমবার (২৩ মার্চ) বলেছেন, তেলের বাজারের এই অস্থিরতা ‘সাময়িক’। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক জ্বালানি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপির।

বার্ষিক ‘সেরা-উইক’ (সিইআরএ) শিরোনামে উচ্চপর্যায়ের এই জ্বালানি সম্মেলনে ১০ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ বছর যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টিই সম্মেলনের মূল আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজারে কী প্রতিক্রিয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মার্কি জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, ‘বাজার তার আপন গতিতেই চলে।’ তিনি আরও বলেন, ‘তেলের দাম বেড়েছে মূলত সংশ্লিষ্ট সবার কাছে এই সংকেত পৌঁছাতে যে, যারা আরও উৎপাদন করতে সক্ষম—দয়া করে উৎপাদন বাড়ান।’

হিউস্টনের ওই সম্মেলনে ক্রিস রাইট বলেন, ‘তেলের দাম এখনো ততটা বাড়েনি যার ফলে চাহিদার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে।’

মার্কিন জ্বালানি মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ইতোমধ্যে জাহাজে থাকা তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার মতো বাস্তবসম্মত সমাধান গ্রহণ করেছে, যাতে সেগুলো বাজারে প্রবেশ করতে পারে।’ তিনি উল্লেখ করেন, ‘তবে পরিস্থিতি সামাল দেওয়ার এই পদক্ষেপগুলো একটি সাময়িক সংকটের উপশম মাত্র।’

ক্রিস রাইট আরও জানান, যুক্তরাষ্ট্র গত শুক্রবার থেকে তাদের কৌশলগত মজুদ থেকে তেল ছাড়তে শুরু করেছে। আগে ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল তেল ছাড়া হবে, যা ৩০ লাখ ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরানের পাল্টা পদক্ষেপের ফলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে মার্কিন ভোক্তারা প্রতি গ্যালন পেট্রোলের জন্য গড়ে প্রায় ৪ ডলার করে গুনছেন।

ইরান, কাতার এবং উপসাগরীয় অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ফলে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের সরবরাহ সংকট আরও ঘনীভূত হয়েছে।

তবে সোমবার (২৩ মার্চ) তেলের বাজারে কিছুটা দরপতন দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনার পর দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করার নির্দেশ দেওয়ায় এই পরিবর্তন আসে, যদিও তেহরান কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে।

জ্বালানি তেল বাজার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট অস্থিরতা
০২ জুন ২০২৬
বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম
২৬ মে ২০২৬
ইরানে নতুন করে হামলার জেরে বেড়েছে জ্বালানি তেলের দাম
২২ মে ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
২১ মে ২০২৬
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
০৮ মে ২০২৬
রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ ফের চালু
৩০ এপ্রিল ২০২৬
মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা
২৬ এপ্রিল ২০২৬
এবার ব্যক্তিগত গাড়িও ‘ফুয়েল পাসে’
২৫ এপ্রিল ২০২৬
নৌবাহিনীর অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
২৫ এপ্রিল ২০২৬
মামলা দেওয়াকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা, বন্ধ তেল বিক্রি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের
  2. হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, জাহাজ অচল
  3. মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল
  4. ইউক্রেনে রুশ হামলায় নিহত ১২, উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ
  5. ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০১
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x