Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:২১, ৩০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:২১, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের উচ্ছ্বাস, ইসরায়েলে হামলা জোরদার
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান
বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি ইরানের
ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইরান ইস্যুতে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:২১, ৩০ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১০:২১, ৩০ মার্চ ২০২৬
চীনের চিংদাও বন্দরে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। ছবি : এএফপি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়। এর আগে ১৯ মার্চ এটি সাময়িকভাবে ১১৯ ডলারে উঠেছিল। খবর আল জাজিরার। 

এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির বিষয়কে দেখা হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে দেওয়া’ হবে এবং আঞ্চলিক মিত্রদের শাস্তি দেওয়া হবে।

সপ্তাহান্তে এ সংঘাত আরও তীব্র হয়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান জোরদার করে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৪ শতাংশের বেশি কমেছে।

ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যা বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে এবং অনেক দেশকে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য করেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় শুরু না হলে তেলের দাম আরও বাড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৬ এপ্রিলের মধ্যে ইরান প্রণালিতে নিয়ন্ত্রণ শিথিল না করলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিতে পারে।

তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং দ্রুত কোনো সমঝোতা হতে পারে।

অন্যদিকে, তেহরান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজস্ব শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধ ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বাজার এখনও এই সংকটের প্রকৃত প্রভাব পুরোপুরি উপলব্ধি করতে পারেনি এবং আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে।

ইরান তেলের দাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল
০১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুললেও দীর্ঘদিন অস্থিরতা থাকবে
৩১ মার্চ ২০২৬
তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
৩১ মার্চ ২০২৬
জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?
৩০ মার্চ ২০২৬
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩০ মার্চ ২০২৬
ইরানের তেল-খারগ দ্বীপ দখলের ইঙ্গিত ট্রাম্পের
৩০ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
৩০ মার্চ ২০২৬
ইরানি হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি ডিস্যালিনেশন প্লান্ট ক্ষতিগ্রস্ত, নিহত ১
২৯ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
২৭ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
২৬ মার্চ ২০২৬
ইরানি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান
  2. বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি ইরানের
  3. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
  4. মহাকাশ থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করল নাসা
  5. দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
  6. ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x