Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৪৮, ০৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৪৮, ০৪ এপ্রিল ২০২৬
আরও খবর
ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
ট্রাম্পের তদন্তে যুক্ত থাকায় বরখাস্ত এফবিআই এজেন্টদের মামলা
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

এফবিআই প্রধান কাশ প্যাটেলেরও বিদায় ঘণ্টা বাজছে?

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৪৮, ০৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৪৮, ০৪ এপ্রিল ২০২৬
এফবিআই পরিচালক কাশ প্যাটেল। ছবি : এএফপি

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসনে আবারও অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে আকস্মিকভাবে বরখাস্ত করার পর এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

হোয়াইট হাউসের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ প্যাটেলসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। খবর দি ইকোনোমিক টাইমসের।

পাম বন্ডির বিদায় ও কাশ প্যাটেলের ভবিষ্যৎ

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ডোনাল্ড ট্রাম্প অনেকটা অপ্রত্যাশিতভাবেই বিদায় করে দিয়েছেন। বন্ডি ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বস্ত অনুসারী। তার এই নাটকীয় বিদায় ওয়াশিংটনে নতুন জল্পনার জন্ম দিয়েছে—ট্রাম্পের অতি-বিশ্বস্তের তালিকায় থাকা কাশ প্যাটেল কি তবে পরবর্তী লক্ষ্য?

প্রতিবেদন অনুযায়ী, কেবল কাশ প্যাটেলই নন, সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকল এবং শ্রম সচিব লরি শ্যাভেজ-ডেরেমা-কেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এই পরিবর্তনের সময়সীমা নিয়েও অনিশ্চয়তা রয়েছে, তবে প্যাটেলের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের পুরনো নীতি

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং গত মাসে হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের বিদায় একটি রূঢ় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে, তা হলো ট্রাম্পের কাছে কোনো পর্যায়ের আনুগত্যই টিকে থাকার গ্যারান্টি নয়। প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প আধুনিক মার্কিন ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে দ্রুত গতিতে তার শীর্ষ কর্মকর্তাদের পরিবর্তন করছেন।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রাতিষ্ঠানিক রীতির চেয়ে ব্যক্তিগত আনুগত্যকে বেশি প্রাধান্য দেন। যখনই কোনো কর্মকর্তা প্রেসিডেন্টের জনসমক্ষে নেওয়া অবস্থানের সাথে ভিন্নমত পোষণ করেন বা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। কাশ প্যাটেল এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড এখন সেই একই পরিস্থিতির মুখোমুখি বলে মনে করা হচ্ছে।

এরপর কে?

অ্যাটর্নি জেনারেল বন্ডিকে সরানোর পর কাশ প্যাটেল এবং তুলসি গ্যাবার্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ট্রাম্পের 'এ-টিম' বা প্রথম সারির যোদ্ধারা একে একে ছিটকে যাচ্ছেন। পাম বন্ডির মতো দীর্ঘদিনের অনুগত বন্ধু যদি পদচ্যুত হতে পারেন, তবে কাশ প্যাটেলের অবস্থানও যে নড়বড়ে, তা বলার অপেক্ষা রাখে না।

এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তার এই পুরনো 'হায়ারিং অ্যান্ড ফায়ারিং' (নিয়োগ ও বরখাস্ত) নীতিতে অটল থাকেন কি না, নাকি কাশ প্যাটেল তার পদ টিকিয়ে রাখতে সক্ষম হন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল

সংশ্লিষ্ট সংবাদ: এফবিআই

০১ এপ্রিল ২০২৬
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
০১ এপ্রিল ২০২৬
ট্রাম্পের তদন্তে যুক্ত থাকায় বরখাস্ত এফবিআই এজেন্টদের মামলা
২৮ মার্চ ২০২৬
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
  2. ট্রাম্পের নামের সঙ্গে মিল রেখে ইউক্রেনের ভূখণ্ড নামকরণের প্রস্তাব
  3. ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে : ট্রাম্প
  4. পাইলটরা ছবি তুলতে গিয়েই সংঘর্ষ হয়েছিল সেই দুই যুদ্ধবিমানের
  5. হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
  6. পদত্যাগ করলেন নেপালের ‘আলোচিত’ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x