Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ১৪ এপ্রিল ২০২৬
আরও খবর
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে জাতিসংঘের অভিযান শুরু
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী
সাময়িক বন্ধের পর ফের চালু মস্কোর ৪ বিমানবন্দর
কসবায় কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলায় যুবক আটক

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে উচ্ছেদে জাতিসংঘের নিন্দা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ১৪ এপ্রিল ২০২৬
১৩ এপ্রিল উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ফিলিস্তিনিরা হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা এবং পশ্চিম তীরে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার দপ্তর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) প্রকাশিত এক বিবৃতিতে এসব উদ্বেগ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, মার্চ মাসে গাজায় একাধিক ঘটনায় ইসরায়েলি বিমান হামলায় বাস্তুচ্যুত মানুষের তাবুতে আগুন লাগে এবং এতে বহু মানুষ নিহত হন। বিশেষজ্ঞরা বলেন, বারবার বাস্তুচ্যুতি, আতঙ্ক এবং লক্ষ্য করে হামলার এই ধারাবাহিকতা ফিলিস্তিনিদের জীবনকে অসহনীয় করে তোলা এবং তাদের ভূমি থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনার ইঙ্গিত দেয়। খবর আল জাজিরার। 

বিশেষজ্ঞরা আরও জানান, গাজার অধিকাংশ মানুষ ইতোমধ্যেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, যা জোরপূর্বক স্থানান্তরের শামিল। বাস্তুচ্যুত বেসামরিক মানুষের আশ্রয়স্থলকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, তাবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা মানুষজন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। খাদ্য সংকট, শীত, বন্যা এবং মৌলিক সেবার অভাব তাদের দুর্ভোগ বাড়াচ্ছে। এতে নারী ও শিশুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক উচ্ছেদ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলি বাহিনী এবং রাষ্ট্র-সমর্থিত বসতি স্থাপনকারীদের সহিংসতার কারণে প্রতিদিনই হত্যা, আহত হওয়া এবং নারী-শিশুদের হয়রানির ঘটনা ঘটছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা ধ্বংস করা হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালে অবৈধ বসতি সম্প্রসারণের কারণে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।

বিশেষজ্ঞ প্যানেলটি বলেছে, এসব কর্মকাণ্ডের ধরণ ও পরিসর ইঙ্গিত দেয় যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এক ধরনের জাতিগত নির্মূল নীতি চালু রয়েছে। তারা ইসরায়েলকে পশ্চিম তীরে সব ধরনের জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করার এবং বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, তদন্ত নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা ছাড়া চলমান দখলদারিত্বে কোনো ধরনের সহায়তা দেওয়া যাবে না।

এই বিশেষজ্ঞ প্যানেলে ১৩ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ, বাস্তুচ্যুতদের অধিকার বিষয়ক বিশেষজ্ঞ পাওলা গাভিরিয়া বেটানকুর, খাদ্য অধিকারের বিশেষজ্ঞ মাইকেল ফাখরি এবং নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষজ্ঞ রিম আলসালেম অন্তর্ভুক্ত ছিলেন।

ফিলিস্তিন গাজা ইসরায়েল হামলা পশ্চিম তীর উচ্ছেদ জাতিসংঘ
০১ মে ২০২৫
ফিলিস্তিন প্রশ্নে দুই রাষ্ট্র সমাধান ‘বিলুপ্তির পথে’ : জাতিসংঘ মহাসচিব
২৭ এপ্রিল ২০২৫
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬
২৪ এপ্রিল ২০২৫
হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানালেন মাহমুদ আব্বাস
২০ এপ্রিল ২০২৫
গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর
১৬ এপ্রিল ২০২৫
গাজায় কোনো মানবিক সাহায্যপণ্য ঢুকবে না : ইসরায়েল
১৪ এপ্রিল ২০২৫
গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে জিম্মিদের মুক্তি দেবে হামাস
০৯ এপ্রিল ২০২৫
গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে র‍্যালি করবে বিএনপি
০৭ এপ্রিল ২০২৫
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত শাহবাগ
০৭ এপ্রিল ২০২৫
নিপীড়িত মানবতার জন্য প্রার্থনায় ক্রীড়া তারকারা
০৭ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের সমর্থনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা
  2. বড় ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, কমলো তেলের দাম
  3. ইসরায়েলকে দমনের ‘বিরাট ক্ষমতা’ আছে ট্রাম্পের, কিন্তু তিনি কি তা করবেন?
  4. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট
  5. জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
  6. কাটল হরমুজ সংকট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x