Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৫৫, ১৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৫৫, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
ট্রাম্পের মুখে আলোচনার বাণী, বাস্তবে কি কথা বলছে যুক্তরাষ্ট্র-ইরান?
হরমুজ প্রণালিতে জাহাজে গুলি : ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
ইরানকে ব্ল্যাকমেইল করতে দেব না : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘নতুন প্রস্তাব’ নিয়ে যা জানাল ইরান
‘আলোচনার চেয়ে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’

আলোচনা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৫৫, ১৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৫৫, ১৬ এপ্রিল ২০২৬
১৬ এপ্রিল ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগনে একটি সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বক্তব্য রাখছেন। ছবি: এএফপি

ইরানের সঙ্গে সমঝোতা না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি তেহরানকে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানান।

হেগসেথ বলেন, প্রয়োজন হলে ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি ইঙ্গিত দেন, চলমান আলোচনায় সমাধান না এলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে। খবর বিবিসির। 

ব্রিফিংয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে- ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি সতর্ক করে বলেন, এটি ‘শান্তিপূর্ণভাবে’ কিংবা ‘কঠোরভাবে’ নিশ্চিত করা হতে পারে।

ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র তার নৌ শক্তির ১০ শতাংশেরও কম ব্যবহার করে এই অবরোধ কার্যকর করছে। ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকিকে তিনি ‘নিয়ন্ত্রণ নয়, বরং জলদস্যুতা’ হিসেবে আখ্যা দেন।

হেগসেথ আরও বলেন, ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা বের হওয়া জাহাজ ঠেকাতে এই অবরোধ ‘যতদিন প্রয়োজন ততদিন’ চলবে।

এদিকে মার্কিন জেনারেল জেমস কেইন বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘যেকোনো মুহূর্তে’ আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।

নৌ অবরোধের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত ১৩টি জাহাজ মার্কিন নির্দেশ মেনে ফিরে গেছে এবং এখনও কোনো জাহাজে ওঠার প্রয়োজন হয়নি।

অন্যদিকে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী গুরুত্বপূর্ণ কাসমিয়েহ সেতুতে পরপর দুটি বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলতে পারেন বলে জানিয়েছে একটি ইসরায়েলি মন্ত্রণালয়। যদিও এর আগে লেবানন এই বৈঠকের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।

যুক্তরাষ্ট্র ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ হুঁশিয়ারি

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৭ এপ্রিল ২০২৬
মার্কিন অভিবাসন সংস্থার ভারপ্রাপ্ত প্রধানের পদত্যাগের ঘোষণা
১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে হরমুজ খুলতে ৪০ দেশের বৈঠক
১৬ এপ্রিল ২০২৬
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর কোনো দেশের যুদ্ধের ময়দান হবে না লেবানন : জোসেফ আউন
  2. যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সময় নিয়ে যা জানা গেল
  3. ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের
  4. ১০ বিলিয়ন ডলারের মামলার নিষ্পত্তি চান ট্রাম্প, তৈরি হয়েছে নতুন বিতর্ক
  5. পারমাণবিক কর্মসূচি স্থগিতে সম্মত ইরান, দাবি ট্রাম্পের
  6. জ্বালানির মূল্য দ্বিগুণ হওয়ায় ৬ রুটে ফ্লাইট বাতিল করল এয়ার কানাডা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x