Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩২, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩২, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানি হামলায় তেল আবিবে হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৯
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
‘যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে’
গাজার মডেলে লেবানন দখলের পাঁয়তারা ইসরায়েলের

আর কোনো দেশের যুদ্ধের ময়দান হবে না লেবানন : জোসেফ আউন

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩২, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩২, ১৮ এপ্রিল ২০২৬
১৭ এপ্রিল রাজধানী বৈরুতের পূর্বে অবস্থিত বাবদা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি: এএফপি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর লেবানন আর কোনো দেশের যুদ্ধের ময়দান হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, লেবানন আর কারও খেলার পুতুল নয়, কারও যুদ্ধের ময়দান নয় এবং আর কখনও হবেও না। তিনি জানান, এখন যুদ্ধবিরতি থেকে স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনোর সময় এসেছে। খবর আল জাজিরার। 

সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা গত ২ মার্চ শুরু হওয়া সংঘাতের পর সাময়িক স্বস্তি এনে দিয়েছে। এই সংঘাতে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রেসিডেন্ট আউন বলেন, আমরা এখন এমন এক পর্যায়ে প্রবেশ করছি, যেখানে যুদ্ধবিরতির বাইরে গিয়ে স্থায়ী চুক্তির মাধ্যমে জনগণের অধিকার, দেশের ঐক্য এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।

তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবসহ আরব দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আউন আরও বলেন, কোনো চুক্তিই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করবে না বা ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় অংশ নেওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং কৌশলগত পদক্ষেপ।

তবে যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়েও সেনা প্রত্যাহার করা হবে না।

প্রেসিডেন্ট আউন বলেন, তাদের লক্ষ্য স্পষ্ট- ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং বাস্তুচ্যুত মানুষদের নিরাপদে নিজ বাড়িতে ফিরিয়ে আনা।

লেবানন জোসেফ আউন যুদ্ধ ইসরায়েল যুদ্ধবিরতি
১৫ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা বন্ধে কানাডা-যুক্তরাজ্যসহ একাধিক দেশের আহ্বান
১১ এপ্রিল ২০২৬
লেবাননে নিহত দিপালির বাড়িতে শোকের মাতম
১১ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ
১০ এপ্রিল ২০২৬
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
০৯ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
২৮ মার্চ ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত
২৮ মার্চ ২০২৬
ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১০০ ছাড়াল, বাস্তুচ্যুত লক্ষাধিক
২৬ মার্চ ২০২৬
ইসরায়েলি সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর মিসাইল হামলা
১৮ মার্চ ২০২৬
লেবাননের নতুন এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে’
  2. গাজার মডেলে লেবানন দখলের পাঁয়তারা ইসরায়েলের
  3. আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি এখনো অনেক দূরে: ইরানের স্পিকার
  4. ইরান নিয়ে সাংবাদিকের প্রশ্নে রেগে ট্রাম্প বললেন, ‘আউট’
  5. একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া
  6. ‘স্বৈরশাসক’ মন্তব্য ট্রাম্পকে লক্ষ্য করে নয় : পোপ লিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x